১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৪১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বিয়ানীবাজার সমিতির নির্বাচন নিয়ে মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৫
বিয়ানীবাজার সমিতির নির্বাচন নিয়ে মামলা প্রতীকী ছবি


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সমিতির নির্বাচনের তারিখ আগামী ২৬ অক্টোবর। সেই নির্বাচনে ভোটারের অনিয়ম নিয়ে অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে এই মামলা দায়ের করা হয়। একটি নয় দুটো মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় বিবাদী করা হয় বিয়ানীবাজার সমিতির বর্তমান সাধারণ সম্পাদক রেজাউল আলম অপুকে। এই মামলার ইনডেক্স নম্বর হচ্ছে-৭২৯৯৪৩/২০২৫। দ্বিতীয় মামলায় বিবাদী করা হয় বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনকে। যার মধ্যে ৫ জনের নাম রয়েছে। তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান পাখি, কমিশনের সদস্য শামীম আহমেদ, আমিনুল হোসেন, বজলুর রহমান ও আব্দুল জলিল চৌধুরী। নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা মামলার ইনডেক্স নম্বর হচ্ছে ৭২৯৯৪৫/২০২৫। দুটো মামলার বাদী হচ্ছেন বিয়ানীবাজার সমিতির সদস্য বোরহান উদ্দিন কপিল, মঈনুজ্জামান চৌধুরী, আজিজুর রহমান সাবু, ফয়েজুর মিয়া ও মোহাম্মদ এস উদ্দিন।

সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু মামলার কাগজ পেয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে নির্বাচন বন্ধ করার জন্য। সেই সাথে ডাবল ও জাল ভোট বাদ দেয়ার জন্য। অন্যদিকে নির্বাচন কমিশনকে নির্বাচন বন্ধ করার জন্য বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান পাখি জানিয়েছেন, তারা মামলার কাগজ পেয়েছেন। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য এবং উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক করে তারা মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। অন্যদিকে মামলার ব্যাপারে রেজাউল আলম অপুর সাথে যোগাযোগ করলে মতামত তুলে ধরে তিনি বলেন, ডাবল ভোট গতবারও ছিলো, এমনকি এর আগের বারও ছিল। বিগত নির্বাচনে ৫শর বেশি ভোট ডাবল ছিল। ডাবল ভোট প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে ভোটার নিবন্ধের কাজ সভাপতি আব্দুল মান্নান ও দপ্তর সম্পাদক শামছুল আলম শিপলু সহযোগে সমাপ্ত করে সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষরে নির্বাচন কমিশনের নিকট হস্তান্তর করা হয়।

মামলার ব্যাপারে বাদী মঈনুজ্জজামান চৌধুরী বলেন, আমার ভোটার তালিকায় কয়েক শত ডাবল ভোট দেখেছি, এক ফোন নম্বরেও কয়েক শত ভোট দেখেছি। এ নিয়ে নির্বাচন কমিশনকে পর পর তিনটি চিঠি দিয়েছি কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। যে কারণে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

শেয়ার করুন