০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


চিটাগাং অ্যাসোসিয়েশনের বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
চিটাগাং অ্যাসোসিয়েশনের বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন আবু সুফিয়ান এমপি


প্রবাসী চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক’-এর পারিবারিক উৎসব বার্ষিক বনভোজন গত ২৩ আগস্ট আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। কুইন্সের ছায়াঘেরা ফ্লাশিং ম্যাডোস করোনা পার্কে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রবাসের যান্ত্রিক জীবন থেকে কিছুটা মুক্তি পেতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতে এ মেগা উৎসবের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মাকসুদুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মাসুদ হোসেন সিরাজী সব প্রবাসী চট্টগ্রামবাসী, আমন্ত্রিত অতিথি এবং শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। চট্টগ্রাম-৯ আসনের নির্বাচিত সাংসদ আবু সুফিয়ান অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও টাইটেল স্পনসর হিসেবে ছিলেন গোল্ডেন এজের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মইন চৌধুরী।

আবু সুফিয়ান এমপি বনভোজন উদ্বোধন করে চট্টগ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, এমন একটি সুন্দর আয়োজনে উপস্থিত হতে পেরে আমি কৃতজ্ঞ এবং গর্বিত। কারণ আমি একই সঙ্গে আমার প্রিয় চট্টগ্রামবাসীকে দেখতে পাচ্ছি।

ট্রাস্টি চেয়ারম্যান শাহজাহান সিরাজী, বলেন ঐক্যবদ্ধ সমিতির কোনো বিকল্প নেই।

মাকসুদুল হক চৌধুরী বলেন, এ বনভোজন চট্টগ্রামবাসীর একটি মিলনমেলা। আমরা চাই ঐক্যবদ্ধভাবে এ সংগঠনকে আরো এগিয়ে নিতে। আমি চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞ, এতো সুন্দর একটি আয়োজনে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতে আরো সুন্দর করে, আর বড় পরিসরে এমন আয়োজনের চেষ্টা থাকবে।

মাসুদ সিরাজী বলেন, চট্টগ্রামের মানুষের আজকের এ মিলনমেলা প্রমাণ করে চট্টগ্রামের সাধারণ জনগণ কখনো অন্যায় ও অযৌক্তিক কোন সিদ্ধান্ত মেনে নেয় না, গত নির্বাচনের ফলাফলে নির্বাচন কমিশন যে জালিয়াতি করেছে, তড়িগড়ি করে সিকিউরিটি নিয়ে রাস্তায় শপথ পড়িয়েছে, অন্তর্বর্তী কমিটির অনুমোদন ছাড়া সমিতির সব ব‍্যাংক অ্যাকাউন্ট দখল করেছে।

ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সুন্দর পরিবেশে বনভোজনের আয়োজনের চেষ্টা করেছি। আমাদের যদি কোনো ভুলত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এ পিকনিকে অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি গোল্ডেন এজের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ বলেন, আমি বলব ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আজকের এ আয়োজন প্রমাণ করে যে চিটাগাংবাসী ঐক্যবদ্ধ।

বিশেষ অতিথি অ্যাটর্নি মইন চৌধুরী বলেন, আমেরিকা আসার পর থেকেই চিটাগাংবাসির সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। তাদের আজকের চমৎকার আয়োজন অসাধারণ ছিল।

চিটাগাং সমিতির অর্গানাইজিং সেক্রেটারি মো. ফরহাদ তার সোস্যাল মিডিয়ায় বনভোজনে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানান।

বনভোজন সহযোগিতায় ছিল গোল্ডেন এজ হোম কেয়ার, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট ডিলার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। মোহাম্মদ শেখ ফরহাদ (ফরহাদ সিপিএ অ্যান্ড অ্যাসোসিয়েটস)।

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল প্রবাসের বিশিষ্ট সংগীতশিল্পীদের নিয়ে সাজানো সাংস্কৃতিক পরিবেশনা। চাটগাঁইয়া ঐতিহ্যবাহী মেজবানি খাবারের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা চমৎকার গান ও আড্ডা উপভোগ করেন। এছাড়াও উপস্থিত সবার মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে বর্ণিল র‌্যাফেল ড্র। যেখানে প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি দৃষ্টিনন্দন স্বর্ণের সেট, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল এয়ার টিকেট (নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক) এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কারের মধ্যে ছিল টিভি, ল্যাপটপ ও স্মার্টফোন।

এ বৃহৎ উৎসব সফল করতে দিনরাত পরিশ্রম করেছেন বনভোজন উদযাপন কমিটি ও বিভিন্ন উপকমিটির নেতারা আহ্বায়ক মো. আইয়ুব আনছারী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন মিয়া এবং আক্তার উল আজম, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ফরহাদ, সমন্বয়কারী নূরুস সোফা এবং মোহাম্মদ শাহ আলম, সদস্য সচিব শিমুল বড়ুয়া, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন (আতিক) এবং মো. এ ওদুদ, অর্থ উপকমিটি সুমন উদ্দিন এবং তমাল কে চৌধুরী, অভ্যর্থনা ও আপ্যায়ন মোহাম্মদ এস এম বিল্লাহ, আলী আকবর বাপ্পী এবং ইকবাল হোসেন ভূঁইয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সুশান্ত দত্ত, ক্রীড়া পরিচালনায় মোহাম্মদ জাহেদুল আজম (জাহেদ) এবং মো. শওকত আলী।

এ আয়োজনে বিশেষ অবদানের জন্য সংগঠনের শীর্ষ নেতারা ও আজীবন সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তারা হলেন মো. শাহজাহান সিরাজী (সাবেক সদস্য, ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ সোসাইটি), মেহেরুবর রহমান বাদল (সাবেক সাধারণ সম্পাদক), হাসান চৌধুরী (প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার), নুরুল আলম (নুরু) (সাবেক ট্রাস্টি ও উপদেষ্টা), আল জুবায়ের মানিক (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক), সরোয়ার চৌধুরী সিপিএ (আজীবন সদস্য ও সাবেক সভাপতি), মো. আহসান হাবীব (আজীবন সদস্য ও সাবেক সভাপতি), মো. জসিম উদ্দিন (আজীবন সদস্য ও সাবেক উপদেষ্টা), শাহজাহান মাহমুদ (আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক), মজিবুল হক (আজীবন সদস্য ও সাবেক নির্বাচন কমিশনার), হাজি সফিকুল আলম (আজীবন সদস্য ও সাবেক উপদেষ্টা), আফসার উদ্দিন (আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক), ডা. আতাউল ওসমানী (আজীবন সদস্য), সাইয়েদুল আলম (আজীবন সদস্য), নাসির উদ্দিন আহমেদ (প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক), আলহাজ্ব এম এ জাফর (আজীবন সদস্য ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার), মীর কাদের রাসেল (আজীবন সদস্য ও সাবেক নির্বাচন কমিশনার), ইকবাল হোসেন (আজীবন সদস্য), একেএম মেজবাহ উদ্দিন (সাধারণ সম্পাদক বাক), মহিউদ্দিন চৌধুরী খোকন (আজীবন সদস্য), আমজাদ হোসেন ভূঁইয়া (আজীবন সদস্য), খোকন কে চৌধুরী (আজীবন সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি), সরোয়ার আলম (কমিউনিটি অ্যাকটিভিস্ট), আব্দুল হামিদ (কমিউনিটি অ্যাকটিভিস্ট), এবং মোহাম্মদ দিদার (সাবেক দপ্তর সম্পাদক)।

সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শাহজাহান সিরাজী, মেহবুবর রহমান বাদল, হাসান চৌধুরী, আবুল কাসেম ভূঁইয়া, নুরুল আলম (নুরু), আহসান হাবীব, জসিম উদ্দীন, সরওয়ার জামান চৌধুরী, একেএম ওয়াহিদী, শাহজাহান মাহমুদ, আল জোবায়ের মানিক, আফসার উদ্দিন, আলহাজ এমএ জাফর, হাজি মোহাম্মদ শফিউল আলম, মজিবুল হক, নুরুল আজিম, মীর কাদের রাসেল, মফিজুল আহমেদ, আমজাদ হোসেন ভূঁইয়া, আব্দুল কাসেম, আব্দুল হামিদ, ইকবাল হোসেন, সরওয়ার আলম, নবী হোসেন, একেএম মেজবাহ উদ্দিন, মনজুরুল আলম, মোহাম্মদ জাফর চৌধুরী, মুহাম্মদ দিদার, মহিউদ্দীন চৌধুরী খোকন, সাধন কর, জয়নাল আবেদীন জাহাঙ্গীর, বাবু মনোরঞ্জন, খোরশেদ আলম, আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, মো. হারুনুর রশীদ, আবুল হালীম, মো. সেলিম, মোহাম্মদ আলী নূর, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ আলী, এরশাদ চৌধুরী, মুরাদ চৌধুরী, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইকবাল, রিদুয়ানুল হক, হাফিজ উদ্দিন, গোলাম মওলা, সমিরুল হক বাবুল, মোহাম্মদ শফি, খায়রুল বাসার, নওশের চৌধুরী, হাবিবুর রহমান (হ্যামন্ডন, কানেকটিকাট), অমল বিকাশ বড়ুয়া, শিশির বড়ুয়া, প্রণমেশ বড়ুয়া, বাবু মং, সজল বড়ুয়া, সুমিত বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া, সুজয় বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া এবং সজল বড়ুয়া।নিউ জার্সি টিম: আবদুর রফিক, দিনার চৌধুরী, মোহাম্মদ সরওয়ার, মো. এনাম, কাউসার চৌধুরী, মুজিবুল হক, আনিস মাহমুদ, মোহাম্মদ সেলিম, হাফেজ মোহাম্মদ ইদ্রীস, বুলবুল চৌধুরী, মুন্তাসির বিল্লাহ, কাজী জোবায়ের এবং ফয়েজ আলম।স্ট্যামফোর্ড কানেকটিকাট টিম: মোহাম্মদ জামান, মোহাম্মদ ছালাম নূর, নুরুল হক, জামাল উদ্দিন, জাফর সালেহ, সেলিম জামান, মোস্তাক জামান, মোহাম্মদ জসিম এবং ইমরান রহিম।ব্রিজপোর্ট কানেকটিকাট টিম: এম শওকত হোসেন চৌধুরী, এম জাসমুল আলম জাসু, আরিফ এম জোবায়ের, ইহসান খসরু এবং মোজার আহমেদ। ফিলাডেলফিয়া টিম: মেয়র মোহাম্মদ আবু তৈয়ব, এনাম চৌধুরী, মঈনউদ্দীন, গিয়াস উদ্দিন, জাহেদ চৌধুরী, ফেরদৌস হাসান (সাবেক কাউন্সিলর)।

দিনব্যাপী ঐতিহ্যবাহী মেজবানি চাটগাঁইয়া খাবার, চমৎকার খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসীদের মিলনমেলার মাধ্যমে এই বনভোজনটি স্মরণীয় হয়ে থাকবে। এই আয়োজন প্রমাণ করেছে-প্রবাসে থেকেও ঐক্য, সংস্কৃতি ও মানবতার বন্ধন অটুট থাকলে একটি কমিউনিটি আরো শক্তিশালী, আরো সমৃদ্ধ হয়ে উঠতে পারে।

শেয়ার করুন