২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ০৭:১৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর তারেক রহমানের পূর্ণ ভাষন হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী


সেচ্ছাসেবক দলের স্টেট শাখার কর্মী সভা
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২৩
সেচ্ছাসেবক দলের স্টেট শাখার কর্মী সভা বক্তব্য রাখছেন মিজানুর রহমান মিল্টন ভুইয়া


অদ্য ২৩ জানুয়ারি সোমবার জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল নিউইয়র্ক স্টেট শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হাইটসস্থ ইটজি চাইনিজ রেস্টুরেন্টে। নিউইয়র্ক স্টেট সেচ্ছাসেবক দলের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন মিয়া ও সাংগঠনিক সম্পাদক রাশেদ রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব, যুক্তরাষ্ট সেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।


বক্তব্য রাখছেন মাকসুদুল হক চৌধুরী


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মাকসুদুল হক চৌধুরী। যুক্তরাষ্ট্র সেচ্ছা সেবক দলের অন্যতম নেতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নুর আলম, বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেটের সিনিয়র সহসভাপতি ওয়াদুদ বিন ইসলাম, সহ সভাপতি  মোহাম্মদ কে হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শরিফ হোসাইন, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, মনিরুল ইসলাম মনির, আরিফুর রহমান, বেলায়েত হোসেন, জাফর ইকবাল, মোহাম্মদ রাশেদ, রাজন চৌধুরী, এমরান খান প্রমুখ।


অনুষ্ঠানে অতিথি ও নেতৃবৃন্দ

সভায় বক্তারা আগামী দিনের রাজনীতিতে নিউইয়র্কে স্টেট সেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। স্বৈরচার শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে অনুষ্ঠিত করার দাবির প্রতি নিউইয়র্ক স্টেট সেচ্ছাসেবক দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন দিয়ে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দল কাজ করে যাবে।

সভায় নিউইয়র্কের বিভিন্ন বরোতে সেচ্ছাসেবক দলের কমিটি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন