০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:৫৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বিসিবি’র এডহক কমিটির প্রধান তামিম ইকবাল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৬
বিসিবি’র এডহক কমিটির প্রধান তামিম ইকবাল নতুন সভাপতি তামিম ইকবাল


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে তিনি এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানিয়েছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বিবিসিতে তিন মাস মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার কথা আইসিসিকে ইমেইলে জানিয়ে অ্যাডহক কমিটির নামও পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেশের ক্রীড়াঙ্গানের নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেয়া হয় এ কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে ওই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত ৫ এপ্রিল রোববার। এর দুই দিন পরই ভেঙে দেয়া হলো আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি কমিটি।

আইসিসির কাছে পাঠানো প্রস্তাবিত এডহক কমিটি

তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাসনা ইমাম।

এর আগে ৫ আগস্ট পরবর্তি সময়ে ফারুখ আহমেদকে সভাপতি করে কমিটি গঠন করা হলেও সেটা টেকেনি। ফারুখের স্থানে অন্তর্বর্তী সরকার স্থলাভিষিক্ত করে প্রবাসী সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। এ কমিটি নির্বাচন আয়োজন করে পূণর্বহাল হয়। এ নিয়ে ক্রিকেট সংগঠকদের মধ্যে মতবিরোধ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হওয়ার পর বিএনপি রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করে। এরপর থেকে বিসিবি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। অবশেষে জাতীয় ক্রিড়া পরিষদ এ উদ্যোগ গ্রহণ করলো।

শেয়ার করুন