০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


এসএসসি পরীক্ষা ২০২২
এসএসসি পরীক্ষা পেছানো 'বিবেচনাপ্রসূত' নয় -আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২২
এসএসসি পরীক্ষা পেছানো 'বিবেচনাপ্রসূত' নয় -আ স ম রব


একটি সেতুর উদ্বোধনের জন্য ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষার তারিখ পরিবর্তনের সরকারের সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত' উল্লেখ করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
আজ এক বিবৃতিতে তিনি একথা বলেন।  তিনি আরো বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান 'সাপ্তাহিক ছুটির' দিনে নির্ধারণ করলে পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রয়োজন হতো না। এইটুকু বিবেচনাবোধ সরকারের নেই। তিনি বলেন, আমাদের মত দেশে একটি সেতুর উদ্বোধন গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু জাতির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না।

সেতু উদ্বোধনকে ঘিরে অনাবশ্যক বর্ণাঢ্য অনুষ্ঠানের কারণে এসএসসি পরীক্ষা গুরুত্বহীন করায়  প্রমাণ হয়েছে সরকার বা আওয়ামী লীগের কাছে  জনগণের অগ্রাধিকার নেই।
 
পরীক্ষার তারিখ পরিবর্তনে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী বা অভিভাবকগণের কাছে সরকার কোন দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করেনি। এগুলো জনগণকে অসম্মানের শামিল। যা কারো কাম্য নয়।

শেয়ার করুন