১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


কোটা বিরোধী আন্দোলনে আজ ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৪
কোটা বিরোধী আন্দোলনে আজ ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহনকারীদের সরক অবরোধ/ছবি সংগৃহীত


সরকারি চাকরিতে কোটা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে   আজ রোববার সারাদেশে ‘বাংলা ব্লকেড’ ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম।

শাহবাগে চতুর্থ দিনের  কর্মসূচি শেষে তিনি বলেন, ‘আগামীকাল (সোমবার) বিকেল তিনটা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড় নয়, ঢাকার শাহবাগ, সায়েন্সল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিলসহ প্রতিটি পয়েন্টে পয়েন্টে শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকড কর্মসূচি সফল করবেন।’

তিনি আরও বলেন, ঢাকার বাইরে শিক্ষার্থীরা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়ক অবরোধ করবেন। আমরা নির্বাহী বিভাগের কাছে জানতে চাই, ২০১৮ সালের পরিপত্র কেন বাতিল করা হলো এবং এখনও তৃতীয়-চতুর্থ শ্রেণির চাকরিতে কোটা কেন বহাল?

এর আগে  রোববার দুপুর তিনটায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্রিত হন। এরপর মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের ফলে শাহবাগ হয়ে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীরা একে একে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। বিকেল ৩টা থেকে মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা। মিছিলটি হাজী মুহম্মদ মুহসীন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড় হয়ে বকশিবাজার, বুয়েট, পলাশী মোড় হয়ে ইডেন কলেজ, হোম ইকোনোমিক্স, নীলক্ষেত থেকে পুনরায় রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন