১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বাংলাদেশ সোসাইটির নির্বাচন : দুই প্যানেলের প্রচারণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২২
বাংলাদেশ সোসাইটির নির্বাচন : দুই প্যানেলের প্রচারণা


প্রবাসের অন্যতম বৃহৎ এবং মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত, ব্যয়বহুল এবং মামলাজটে আটকেপড়া সময়ক্ষেপণকারী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন ইতিমধ্যে পুনরায় নির্বাচনে তফসিল ঘোষণা করেছে। বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি জানান, ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনের জন্য কেন্দ্র এবং মেশিন চূড়ান্ত করা হয়েছে। সেই সাথে নির্বাচনের সকল আনুষঙ্গিক কাজকর্মও সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের জন্য আমাদের কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার আমরা নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর।

এদিকে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে দুটো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন স্বতন্ত্রপ্রার্থী রয়েছেন। প্যানেলের মধ্যে রয়েছে রব-রুহুল প্যানেল এবং নয়ন-আলী প্যানেল। স্বতন্ত্র সভাপতি হিসেবে রয়েছেন জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক হিসেবে সোহেল। নির্বাচনী মাঠে দুটো প্যানেলের প্রচারণা লক্ষ করা গেলেও স্বতন্ত্র দুই প্রার্থীর কোনো তৎপরতা লক্ষ করা যাচ্ছে না। তারা কোথায় তাও কেউ জানে না। প্রতিদ্ব›দ্বী দুটো প্যানেলের মধ্যে রব-রুহুল প্যানেল প্রতিদিনই সভা-সমাবেশ করছেন। এসব সভা-সমাবেশ বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় হচ্ছে। এ ছাড়া নয়ন-আলী প্যানেলও তাদের প্রচারণা চালাচ্ছেন। আবার অনেক প্রার্থী ব্যক্তিগতভাবে তাদের প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করছেন।

ইতিমধ্যেই বাংলাদেশ সোসাইটির নির্বাচনে মামলাবাজদের প্রতিহত এবং ভোট না দেয়ার দাবি উঠেছে। তাদের বয়কটের দাবি উঠেছে কমিউনিটির সর্বমহল থেকে। তাদের ক্ষোভ নির্বাচনের ঠিক দুদিন আগে যদি নয়ন-আলী প্যানেলের পক্ষ থেকে মামলা করা না হতো, তাহলে এতোদিনে বাংলাদেশ সোসাইটির আরেকটি নির্বাচন হয়ে যেতো এবং মামলার কারণে সোসাইটির যে বিপুল পরিমাণ অর্থ গচ্চা দিয়েছে, তা মামলাবাজদের কারণেই। সুতরাং মামলাবাজদের এবারের নির্বাচনে প্রতিহত করা হোক।

শেয়ার করুন