০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:১৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


শেখ হাসিনা সহ সাবেক সরকারের সবার লাল পাসপোর্ট বাতিল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৪
শেখ হাসিনা সহ সাবেক সরকারের সবার লাল পাসপোর্ট বাতিল


সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, সাবেক মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্যের ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহারের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ।

এছাড়া যেসব ব্যক্তি কোনও পদে অধিষ্ঠিত থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন এবং ওই পদে তাদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে।

এতে করে পতিত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদ ও পরিবার সহ যাদের লাল পাসপোর্ট ছিল সেসব  লাল পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। এখণ থেকে এ পাসপোর্ট এর কোনো সুফল আর পাবেন না।


তবে কেউ যদি কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ না করেন, তাহলে আইনগত কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা নির্দেশনায় উল্লেখ করা হয়নি।

শেয়ার করুন