০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:২৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


একুশের বইমেলায় দর্পণ কবীরের দুটি বই
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২৩
একুশের বইমেলায় দর্পণ কবীরের দুটি বই দর্পণ কবীরের বইয়ের প্রচ্ছদ


কবি কথাসাহিত্যিক দর্পণ কবীরের দুটি বই বের হচ্ছে অমর একুশের বইমেলায়।মিথ্যাগুলোর নন্দন মুখশ্রীনামক কাব্যগ্রন্থ বের করছে অনুস্বর পাবলিশার্স এবংঅলৌকিক আগন্তুকনামক কিশোর উপন্যাস বের করছে অনন্যা প্রকাশনী। ছাড়া মিথ্যাগুলোর নন্দন মুখশ্রী কাব্যগ্রন্থটি কলকাতা থেকে বের করছে একুশ শতক প্রকাশনী। এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা এবং অলৌকিক আগন্তুকের প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। বইমেলায় কিশোর উপন্যাসটি পাওয়া যাবে অনন্যার স্টলে এবং কাব্যগ্রন্থটি পাওয়া যাবে মুক্তধারা নিউইয়র্কের স্টলে। দর্পণ কবীরের এটি ষষ্ঠ কাব্যগ্রন্থ এবং দ্বিতীয় কিশোর উপন্যাস।   

দর্পণ কবীর একজন প্রেমের কবি। তিনি ছড়া কবিতা লেখা দিয়ে সাহিত্যচর্চার শুরু করেন। এরপর গল্প, উপন্যাস গান লিখে চলেছেন। ১৯৯১ সালে তার প্রথম ছড়ার বইধপাসপ্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ কষ্টের ধারাপাত প্রকাশিত হয় ২০০০ সালে। এরপর আকাশ আয়না (২০১২), বসন্ত নয় অবহেলা (২০১৬), গল্পটার নাম নেই (২০২০), আশ্চর্য দুঃখগুলো কষ্ট হয়নি (২০২২) প্রকাশিত হয়।

ছড়া দর্পণ কবীরের দশটি উপন্যাস, একটি কিশোর উপন্যাসসহ কিশোর গল্প এবং রোমান্টিক গল্পের বই বেরিয়েছে। দর্পণ কবীর সপরিবারে নিউইয়র্ক শহরে বসবাস করছেন।

 

 

 

শেয়ার করুন