০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৯:৫৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ টেক্সাসে স্কুল কারিকুলামে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ নিউইয়র্কে এক মাসে ২,১৯৭ অভিবাসী আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত সাক্ষাৎ প্রত্যাশা করছেন ট্রাম্প


ধর্মীয় বিদ্বেষে একজন গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৪
ধর্মীয় বিদ্বেষে একজন গ্রেফতার


একটি লোড বন্দুক দিয়ে একজন ফিলিস্তিনি আমেরিকান ব্যক্তিকে ধর্মীয় বিদ্বেষমূলক গালাগালি ও আগ্নেয়াস্ত্র দিয়ে হুমকির কারণে কেন্টাকির ৫৩ বছর বয়সী মেলভিন পি. লিটারালকে ফেডারেল হেট ক্রাইম এবং ফায়ারাম অফেন্সের অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করেছে এফবিআই। তার বিরুদ্ধে ফেডারেল বিদ্বেষমূলক অপরাধ এবং আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। 

অভিযোগে বলা হয়, গত ২৮ মার্চ মেলভিন পি. লিটারাল ভিকটিমকে একটি লোড বন্দুক দিয়ে হুমকি দিয়েছিলেন। মুসলিম ধর্মীয় ও ফিলিস্তিনি বিরোধী গালাগালি করেন। অপরাধী অপরাধের সময় একটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। আদালতের নথি অনুসারে, ঘটনার সময় লিটারাল একটি রেস্তোরাঁর রান্নাঘরে প্রবেশ করে মৌখিক ঝগড়ার পরে ভিকটিমের মুখে একটি হ্যান্ডগান তাক করে হত্যার হুমকি দিয়েছিলেন। লেক্সিংটন পুলিশ বিভাগ ঘটনার প্রায় এক ঘণ্টা পর লিটারালকে তার বাড়িতে শনাক্ত করতে সক্ষম হয়েছিল, তবে পুলিশ বলেছে যে তিনি গ্রেফতার প্রতিরোধ করেছিলেন। একবার পুলিশ অফিসাররা মেলভিন পি. লিটারালকে শনাক্ত করলে তিনি অফিসারদের ওপর দরজা ধাক্কা দেওয়ার চেষ্টা করে। 

ঘৃণামূলক অপরাধের অপরাধে দোষী সাব্যস্ত হলে লিটারাল সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। আগ্নেয়াস্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হলে লিটারালকে বাধ্যতামূলক ন্যূনতম আরো সাত বছরের কারাদ- হতে পারে। ঘৃণামূলক অপরাধের জন্য আরোপিত যে কোনো সাজা পরপর বা একসঙ্গে চলবে কি না তা রায়ে ফেডারেল ডিস্ট্রিক্ট জজ নির্দেশিকা এবং অন্যান্য বিধিবদ্ধ বিষয়গুলো বিবেচনা করার পরে সাজা নির্ধারণ করবেন।

এফবিআই লুইসভিল ফিল্ড অফিস মামলাটি তদন্ত করছে। বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিস্টেন ক্লার্ক, কেনটাকির পূর্বাঞ্চলীয় ডিস্ট্রিক্ট ইউএস অ্যাটর্নি কার্লটন এস শিয়ার এবং এফবিআই লুইসভিল ফিল্ড অফিসের চার্জে স্পেশাল এজেন্ট মাইকেল ই. স্ট্যান্সবারি গত ২২ জুলাই এই ঘোষণা দিয়েছেন। ইস্ট কেন্টাকির ইউএস. এক্সিস্ট্যান্ট অ্যাটর্নি জাকারি ডেমবো হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের ইউএস অ্যাটর্নি ক্যাথরিন জি. ডিভার এ মামলাটি প্রস্তুত করছেন।

শেয়ার করুন