১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


রুপনগরে বিএনপির ইফতার
বিএনপি’র নেতাকর্মীর উপর জুলুম নির্যাতন বেড়েছে : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
বিএনপি’র নেতাকর্মীর উপর জুলুম নির্যাতন বেড়েছে  : আমিনুল হক মহানগর উত্তর ৬ নং রুপনগর থানা বিএনপি’র ইফতার , ছবি/সৌজন্য


ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক ইফতারের পূর্বে আলোচনায় বলেন, বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের জুলুম-নির্যাতন এখন মারাত্মক আকার ধারণ করেছে। গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা যেমন সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে।

একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীও বর্তমান সরকারের দোসর হিসেবে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন, মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারে মাতোয়ারা হয়ে উঠেছে। বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রুপে আত্মপ্রকাশ করেছে। দেশটা যেন এক মগের মুল্লুক, যেখানে আইন-কানুন, সুষ্ঠু বিচার কিছুই নেই। তাই বর্তমান প্রতিহিংসাপরায়ণ ও জুলুমবাজ সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে হলে দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার কোন বিকল্প নেই। গতকাল শুক্রবার ( ২২ এপ্রিল,) সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ৬ নং রুপনগর থানা বিএনপি’র ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক। এ সময় এলাকার আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন