০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


আবারও হাসপাতালে খালেদা জিয়া
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২৩
আবারও হাসপাতালে খালেদা জিয়া


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। ওইদিন রাত ১টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। তার বিভিন্ন চেকআপ হয়েছে। এরআগে রাত ১টা ২০ মিনিটে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন সাবেক এই প্রধানমন্ত্রী।


খালেদা জিয়া হঠাৎ অসুস্থ বোধ করায় তার মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত গ্রহন করে দ্রুত হাসপাতালে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত আর জানানো হয়নি।  

শেয়ার করুন