০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মিছবাহ-অপু প্যানেলের নির্বাচনী সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২৩
মিছবাহ-অপু প্যানেলের নির্বাচনী সভা মঞ্চে নেতৃবৃন্দ


বিয়ানীবাজার সমিতির প্রাপ্তিকে  প্রত্যাশায় পূরণ, সমিতিকে চিরাচরিত প্রথা থেকে বের করে অনন্য উচ্চতায় নিয়ে সংগঠনকে প্রবাসে আদর্শ সংগঠন হিসাবে  প্রতিষ্ঠিত করার জন্য মিছবাহ-অপু প্যানেলকে ভোট  দিয়ে  জয়যুক্ত করার আহ্বান জানানোর মধ্য দিয়ে গত ১৬ অক্টোবর  ওজনপার্কের আল মদিনা পার্টি  হলে মিছবাহ-অপু পরিষদের নির্বাচনী শেষ সভা ও প্যানেল  পরিচিতি অনুষ্ঠিত  হয়।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোজাহিদুল ইসলাম। অনুষ্ঠান  পরিচালনা  করেন আমিনুল ইসলাম। মঞ্চে উপবিষ্ট ছিলেন মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক, গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শামছুল হক বেবুল, নজমুল হক লনী, ময়নুল ইসলাম, মোহাম্মদ আপ্তাব আলী, আক্তার হোসেন, হাজী আব্দুল বারী, আক্তার হোসেন খান, মুক্তিযুদ্ধা আতিক উদ্দীন, হাজী আব্দুল খালিক (মাথিউরা), কামরুজ্জামান, মুহিব উদ্দীন, আহমদ মোস্ত ফাবাবুল, হাজী  মজির উদ্দীন, ফারুক উদ্দীন, মাথিউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান খান।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক কর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন