০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:৫৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস


যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদনকারীদের বিষয়ে প্রতিবেশী ও আশপাশের মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের পুরোনো পদ্ধতি নেইবারহুড ইনভেস্টিগেশন আবার চালু করেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস। প্রায় ৩৫ বছর বন্ধ থাকার পর নাগরিকত্বপ্রক্রিয়ায় এ তদন্ত পদ্ধতি পুনরায় কার্যকর করা হলো।

ইউএসসিআইএসের প্রকাশিত এক নীতিগত নির্দেশনা অনুযায়ী, গত ২৫ আগস্ট থেকে নতুন নীতিটি কার্যকর হয়েছে। ২৯ আগস্ট এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, নাগরিকত্বপ্রত্যাশীর বিভিন্ন বিষয় যাচাই করতে নেইবারহুড ইনভেস্টিগেশন করা হবে। এর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রে আবেদনকারীর বসবাসের ইতিহাস, ভালো নৈতিক চরিত্র বা গুড মরাল ক্যারেক্টার, মার্কিন সংবিধানের প্রতি আনুগত্য। যুক্তরাষ্ট্রের কল্যাণ, শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতি আবেদনকারীর মনোভাব এ তদন্তের সময় ইউএসসিআইএস কর্মকর্তারা আবেদনকারীকে চেনেন—এমন বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন। এর মধ্যে থাকতে পারেন : প্রতিবেশী, বাড়ির মালিক বা ল্যান্ডলর্ড, নিয়োগকর্তা, সহকর্মী, আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী এসব ব্যক্তির কাছ থেকে আবেদনকারীর আচরণ, চরিত্র, বসবাসের ইতিহাস এবং সামাজিক সম্পৃক্ততা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হতে পারে। ইউএসসিআইএসের মতে, সাধারণ অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে যেসব তথ্য সব সময় পাওয়া যায় না, নেইবারহুড ইনভেস্টিগেশনের মাধ্যমে সেসব তথ্যও যাচাই করা সম্ভব হতে পারে।

১৯৯১ সালে ইউএসসিআইএসের পূর্বসূরি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিস বা আইএনএস নিয়মিত নেইবারহুড ইনভেস্টিগেশন কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর নাগরিকত্বপ্রত্যাশীদের গুড মরাল ক্যারেক্টার যাচাইয়ের ক্ষেত্রে এফবিআইয়ের অপরাধমূলক ইতিহাস যাচাইসহ অন্যান্য পদ্ধতির ওপর বেশি নির্ভর করা হয়। দীর্ঘ ৩৫ বছর পর এখন আবার স্থানীয় পর্যায়ে আবেদনকারীর জীবনযাপন ও চরিত্র সম্পর্কে তথ্য সংগ্রহের ব্যবস্থা ফিরিয়ে আনা হলো।

তবে প্রতিটি নাগরিকত্ব আবেদনকারীর ক্ষেত্রে এ তদন্ত বাধ্যতামূলক নয়। নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো আবেদনকারী তদন্ত থেকে অব্যাহতি পেতে পারেন। আবেদনকারী চাইলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে চরিত্রের সুপারিশ বা টেস্টিমোনিয়াল ও ক্যারেক্টার রেফারেন্স লেটার জমা দিতে পারেন। এসব চিঠিতে আবেদনকারীর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা যেতে পারে : নাগরিকত্বের জন্য আবেদনকারীর যোগ্যতা, ভালো চরিত্র ও নৈতিক আচরণ, যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য, মার্কিন সংবিধানের নীতির প্রতি সমর্থন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবেদনকারীর সম্পৃক্ততা তবে এ ধরনের চিঠি জমা দিলেই তদন্ত থেকে অব্যাহতি নিশ্চিত হবে না। আবেদনকারীর পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউএসসিআইএস।

নেইবারহুড ইনভেস্টিগেশন পুনরায় চালুর পাশাপাশি নাগরিকত্ব প্রক্রিয়ায় সাম্প্রতিক সময়ে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে। অক্টোবর ২০২৫ থেকে ইউএসসিআইএস নাগরিকত্বের সিভিকস টেস্টে পরিবর্তন করে। নতুন পরীক্ষার স্টাডি ব্যাংকে প্রশ্নের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ১২৮ করা হয়েছে। কর্মকর্তারা এখন সর্বোচ্চ ২০টি প্রশ্ন করতে পারেন, যেখানে আগে সর্বোচ্চ ১০টি প্রশ্ন করা হতো।

নতুন পরীক্ষায় উত্তীর্ণ হতে আবেদনকারীদের ২০টির মধ্যে অন্তত ১২টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং অন্তত ২০ বছর ধরে গ্রিনকার্ডধারী কিছু আবেদনকারীর জন্য বিশেষ ব্যতিক্রম রয়েছে। সামগ্রিকভাবে পরীক্ষায় ৬০ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মানদণ্ড বজায় রয়েছে।

ইউএসসিআইএসের পরিচালক জোসেফ বি. এডলো নাগরিকত্বপ্রক্রিয়ার সততা বজায় রাখা, মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে যথাযথ সম্পৃক্ততা নিশ্চিত করা এবং মার্কিন নাগরিকত্বের মর্যাদা রক্ষার ক্ষেত্রে নেইবারহুড ইনভেস্টিগেশনকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। নতুন ব্যবস্থার ফলে নাগরিকত্বের আবেদনকারীদের কাগজপত্র ও ব্যাকগ্রাউন্ড চেকের পাশাপাশি তাদের বাস্তব জীবনযাপন, চরিত্র এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক নিয়েও অতিরিক্ত যাচাইয়ের মুখোমুখি হতে হতে পারে।

শেয়ার করুন