১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বাংলাদেশের নির্বাচন নিয়ে আগের অবস্থানেই যুক্তরাষ্ট্র
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০১-২০২৪
বাংলাদেশের নির্বাচন নিয়ে আগের অবস্থানেই যুক্তরাষ্ট্র


বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগ অব্যাহত রেখেছে। এছাড়া নির্বাচন প্রসঙ্গে দেশটির অবস্থান এখনও আগের মতো। উল্লেখ্য,  নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বলেছিল -  বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি।

বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এক সাংবাদিক জানতে চাইলে এভাবেই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন মুখপাত্র ম্যাথিউ মিলার।  ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু উত্থাপন করে স্টেট ডিপার্টমেন্ট এর কাছে জানতে চাওয়া হয় - ‘বাংলাদেশে  গণতন্ত্রকে খর্ব করে  এবং বিরোধীদলের হাজার হাজার নেতা-কর্মীকে জেলে আটক রেখে রিপোর্ট অনুসারে যে জাল  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে কী পদক্ষেপ নিবে যুক্তরাষ্ট্র? নির্বাচন নিয়ে আপনার দেয়া বিবৃতিতেই উল্লেখ করেছেন যে, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু-- এর কোনোটাই হয়নি।’

 উত্তরে মিলার বলেন, “বিরোধীদলের হাজার হাজার নেতা-কর্মীকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছে তা নিয়ে এখনো আমরা উদ্বিগ্ন । আর নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে তা নিয়েও আমাদের উদ্বেগ অব্যাহত রয়েছে। অন্যান্য পর্যবেক্ষকদের মতো নির্বাচন নিয়ে আমাদের মন্তব্য হচ্ছে- এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি।”


সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় যুক্তরাষ্ট্র হতাশ বলে জানান এই মুখপাত্র।


তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে আমরা এর নিন্দা জানাই। সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ  তদন্ত নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে আহবান জানাই তারা যাতে প্রকৃত  দোষীরা শাস্তির আওতায় আসে। আমরা সব রাজনৈতিক পক্ষকে আহবান জানাবো তারা যেনো সহিংসতা পরিহার করে।”

শেয়ার করুন