১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:৪৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ট্রাম্প আমেরিকার সংবিধান ছুড়ে ফেলতে চায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
ট্রাম্প আমেরিকার সংবিধান ছুড়ে ফেলতে চায় ডোনাল্ড ট্রাম্প


সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবিধান বাতিল করে ২০২০ সালের নির্বাচন উল্টিয়ে দিয়ে তাকে প্রেসিডেন্ট হিসেবে গদিনসীন করার শোর তুলেছেন। তিনি নির্বাচন বাতিল করার ধুয়া তুলে তার ষড়যন্ত্রের থিওরিকে এভাবে আরো জোরালো করেছেন। 

সোশ্যাল নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেন, ‘তোমরা কি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ছুড়ে ফেলে সত্যিকার অর্থে যে জিতেছে তাকে নির্বাচিত বলে ঘোষণা করবে? এই ধরনের এক ব্যাপক ফ্রডের কারণে সমগ্র বিধিবিধান, এমনকি সংবিধানে যা আছে তার  সবকিছু বাতিলযোগ্য। বড় বড় সকল টেক কোম্পানিগুলো ডেমোক্রেটদের সাথে কাজ করেছে। আমাদের মহান প্রতিষ্ঠাতা ভুয়া ও ফ্রড নির্বাচন চায়নি এবং তা কখনো গ্রহণও করবে না।’

হোয়াইট হাউস মুখপাত্র অ্যান্ড্রু বেইটস বলেন, ট্রাম্পের এই মন্তব্য আমাদের জাতীয় জীবনের আত্মার প্রতি এক কলঙ্ক আর তা বিশ্বব্যাপী নিন্দনীয়। তিনি বলেন, ‘যখন আপনি জিতবেন তখনই শুধু আপনি আমেরিকাকে ভালোবাসবেন তা হয় না। আমেরিকার সংবিধান এক মহাপবিত্র দলিল, যা ২০০ বছরের অধিক সময় ধরে আমাদের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করেছে। এই সংবিধান আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করেছে। 

ওয়াইওমিংয়ের প্রাক্তন রিপাবলিকান কংগ্রেস ওম্যান লিজ চেনী, যিনি ট্রাম্পের সমালোচক তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য জানুয়ারির ৬ তারিখেই দেয়া তার মন্তব্য যা এখন অস্বীকার করতে পারেন না যে, ট্রাম্প সংবিধানের শত্রু।

চেনী পরবর্তী কংগ্রেসে থাকছেন না, তিনি রিপাবলিকান দলকে ট্রাম্পের প্রভাবমুক্ত করতে উদ্যোগী হয়েছেন। 

শেয়ার করুন