১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


অবৈধ সাধারণ সভার সিদ্ধান্ত বৈধ হবে কীভাবে: সাবেক তিন সভাপতির প্রশ্ন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
অবৈধ সাধারণ সভার সিদ্ধান্ত বৈধ হবে কীভাবে: সাবেক তিন সভাপতির প্রশ্ন আব্দুল বাছিত, এম এ কাইয়্যূম ও শওকত আলী


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সংকট এখনো কাটেনি, বরং আরো জটিল আকার ধারণ করেছে। দুই পক্ষের বিভক্তির মধ্যেই সাধারণ সভা ডাকা হয়েছে। এই সাধারণ সভা আগামী ১১ জুন উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে। জালালাবাদ ভবনকে কেন্দ্র করেই এই জটিলতার সৃষ্টি হয়েছে। এই জটিলতা নিরসনে কার্যত কোনো কার্যকরি উদ্যোগ নেওয়া হয়নি। সাবেক কয়েকজন সাধারণ সম্পাদক দায়সারাভাবে একটি সমঝোতার উদ্যোগ নেন। কিন্তু তা-ও ভেস্তে যায়।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সংকট এবং অসাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক তিন সভাপতি-আব্দুল বাছিত, সৈয়দ শওকত আলী ও এম এ কাইয়্যূমকে ছয়টি প্রশ্ন করা হয়েছিল। সেই ছয়টি প্রশ্নের উত্তর তারা দিয়েছেন। তাদের মধ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদকে সাধারণ সভা ছাড়া বহিষ্কার করা যায় না। আবার গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পদকের দায়িত্বও কাউকে দেওয়া যায় না। অগঠনতান্ত্রিভাবে নিয়োগকৃত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাধারণ সভা ডাকতে পারেন না। তার ডাকা সাধারণ সভা গঠনতন্ত্র অনুযায়ী বৈধ হবে না। আবার অবৈধ সাধারণ সভার সিদ্ধান্তও বৈধতা পাবে না। সমঝোতার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তারা বলেন, এই সংকটের সমাধানের পথ হচ্ছে সমঝোতা। আর এর জন্য সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। তিন সাবেক সভাপতির কাছে সেব প্রশ্ন করা হয়েছিল তা নিচে প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হলো-

প্রশ্ন : জালালাবাদ অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদককে কী বহিষ্কার করা যায়?

উত্তর : জালালাবাদ অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদককে বহিষ্কার গঠনতন্ত্র পরিপন্থী। সাধারণ সম্পাদককে সাধারণ সভা ছাড়া বহিষ্কার করা যায় না।

প্রশ্ন : গঠনতন্ত্র অনুযায়ী কী সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ করা যায়?

উত্তর : সাধারণ সম্পাদক থাকা অবস্থায় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ গঠনতন্ত্র পরিপন্থী? গঠনতন্ত্রকে সাবার মানা উচিত। ব্যক্তিগত আক্রোশের কারণে বা কারো প্ররোচতায় সাধারণ সম্পাদকে সাধারণ সভা ছাড়া বহিষ্কার করা যায় না।

প্রশ্ন : গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়ে সাধারণ সভা আহ্বান করা যায়?

উত্তর : সাধারণ সম্পাদক থাকা অবস্থায় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়ে সাধারণ সভা যায় না। যদি ডেকে থাকে সেই সাধারণ সভা গঠনতন্ত্র অনুযায়ী অবৈধ।

প্রশ্ন : যদি বৈধ না হয় সেই সাধারণ সভার সিদ্ধান্ত কী বৈধ হবে?

উত্তর : অবৈধ সাধারণ সভার সিদ্ধান্ত কোনভাবেই বৈধ হতে পারে না। এর ফলে সংগঠনের মধ্যে আরো সংকট তৈরি হবে। যেটা কোনোভাবেই কাম্য নয়।

প্রশ্ন : আপনি কী ক্রয়কৃত জালালাবাদ ভবন চান?

উত্তর : দীর্ঘদিন থেকেই স্বপ্ন ছিল জালালাবাদ ভবনের। জালালাবাদের ভবন হয়েছে, আমরা ভবনের পক্ষে। যদি কোনো সমস্যা থাকে তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

প্রশ্ন : বর্তমান সংকটের সামাধান কীভাবে হতে পারে?

উত্তর : বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে সমঝোতা। আর সমঝোতার জন্য প্রয়োজন উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনা। সমঝোতা করতে হলে উভয় পক্ষকে নমনীয় এবং ছাড় দিতে হবে।

শেয়ার করুন