০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


৩ ফেব্রুয়ারী শব ই বরাত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০১-২০২৬
৩ ফেব্রুয়ারী শব ই বরাত


বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।


সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। 



সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের কোথাও চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।


এই সিদ্ধান্তের ফলে,  মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। বুধবার থেকে শুরু হবে পবিত্র শাবান মাস। সেই হিসেবে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত বা ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে শবে বরাত।


মুসলিম উম্মাহর কাছে ‘লাইলাতুল বরাত’ বা শবে বরাত অত্যন্ত বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির-আজকারের মাধ্যমে ইবাদতে মশগুল থাকেন। শাবান মাস শেষেই শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।   

শেয়ার করুন