১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:৪৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করার
বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা সংশোধন সংক্রান্তে টিআইবির আহ্বান
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৩
বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা সংশোধন সংক্রান্তে টিআইবির আহ্বান


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা সংশোধন করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী ও অন্যান্য অংশীজনদের মতামত এবং আন্তর্জাতিক চর্চার আলোকে নীতিমালাটি সংশোধন করার আহ্বান জানাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিসা জটিলতার কারণে বিদেশি পর্যবেক্ষকদের স্বল্প সংখ্যক উপস্থিতি ও বিতর্কিত ভূমিকা নির্বাচন-প্রক্রিয়াকে কলুষিত করেছিলো উল্লেখ করে আজ এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিদ্যমান নীতিমালাটি অবশ্যই সংশোধন করতে হবে, কারণ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অবাধ উপস্থিতি ও স্বাধীনভাবে বিচরণ করার সুযোগ অপরিহার্য। এক্ষেত্রে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের মতামত-নির্ভর সিদ্ধান্তের মাধ্যমে বিধি-নিষেধমূলক নীতিমালা প্রণীত হলে, একদিকে যেমন নির্বাচন কমিশনের চলমান আস্থার সংকট আরো গভীরতর হবে, অন্যদিকে তা বিদেশি পর্যবেক্ষকদের আবারো নিরুৎসাহিত করবে।’

নীতিমালাটি ‘‘যুগোপযোগী’’ করার ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষকদের অবাধ উপস্থিতিকে লেভেল-প্লেইং ফিল্ড বা সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিতের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে ইফতেখারুজ্জামান বলছেন, ‘নির্বাচন সুষ্ঠু করার দায় এককভাবে যেমন নির্বাচন কমিশনের নয়, তেমনি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাও যে কমিশনের সাংবিধানিক দায়িত্ব ও বাধ্যবাধকতা, তা-ও ভুলে গেলে চলবে না।  তাই সংশ্লিষ্ট বিষয়ে দল-নিরপেক্ষ বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও অন্যান্য অংশীজনদের মতামত এবং এক্ষেত্রে বিগতদিনে বাংলাদেশের ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতাসহ আন্তর্জাতিক চর্চার আলোকে নীতিমালাটি ঢেলে সাজাতে হবে।’

২০১৮ সালে তৎকালীন নির্বাচন কমিশন সচিব ‘‘পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মূর্তির মতো থাকতে হবে’’ বলে যে মন্তব্য করেছিলেন, এই নীতিমালাটি সংশোধনের ক্ষেত্রে সেই একই মানসিকতার প্রতিফলন যেন না ঘটে, সেদিকটা বর্তমান কমিশন ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে সক্রিয়ভাবে বিবেচনা করার আহ্বান জানায় টিআইবি।


শেয়ার করুন