০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৭:৫০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


পহেলা মে নয়া পল্টনে শ্রমিক সমাবেশ ও র‌্যালী করবে শ্রমিক দল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৩
পহেলা মে নয়া পল্টনে শ্রমিক সমাবেশ ও  র‌্যালী করবে শ্রমিক দল


পহেলা মে ঢাকায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ র‌্যালী করবে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘‘ আগামী ১ মে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়া পল্টনে এই অফিসের সামনে বেলা আড়াইটায় শ্রমিক সমাবেশ ও র‌্যালী হবে । এই সমাবেশে ও র‌্যালীতে ঢাকা ও তার আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন।”

‘‘ ঢাকা ছাড়াও সেদিন সারাদেশে মহানগর ও জেলায় শ্রমিক সমাবেশ হবে। এব্যাপারে জেলা কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।”

এই সমাবেশ থেকে শ্রমিকদের দাবি-দাওয়া তুলে ধরা হবে বলে জানান নজরুল ইসলাম খান।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই  সংবাদ সম্মেলনে বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, হুমায়ুন কবীর খান, ফিরোজ-উজ-জামান শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন