০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০২:২৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন ৪ বাংলাদেশি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন ৪ বাংলাদেশি নির্বাচনে বিজয়ী ৪ বাংলাদেশি


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে চার বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। গস ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বিজয়ীরা হলেন- জর্জিয়ায় স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেকটিকাটের স্টেট সিনেটর মোহাম্মদ মাসুদুর রহমান ও নিউ হ্যাম্পশায়ারের হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য আবুল খান।

জর্জিয়া অঙ্গরাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান। জর্জিয়া অঙ্গরাজ্য থেকে স্টেট সিনেটে প্রথমবারের মতো যাচ্ছেন নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটে প্রথমবারের মতো যাচ্ছেন মো. মাসুদুর রহমান। তারা সবাই ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান। 

চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে খুশির জোয়ার বইছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে।

শেয়ার করুন