১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৪২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ
ব্রিটিশ এমপি সাসপেন্ড
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২২
ব্রিটিশ এমপি সাসপেন্ড


যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি তাদের এক এমপিকে পার্লামেন্টে বসে ফোনে পর্নোগ্রাফি দেখার অভিযোগে সাসপেন্ড করেছে। স্থানীয় সময় গত ২৮ এপ্রিল হাউস অব কমন্সের ওই সদস্যের হুইপ পদ সাসপেন্ড করা হয়। 

অভিযুক্তের নাম নিল প্যারিস (৬৫)। তিনি টিভারটন ও হোনিটনের সংসদ সদস্য। গত সপ্তাহে জিজ্ঞাসাবাদের পর তার নাম প্রকাশ্যে আসে। পার্লামেন্টের একটি বৈঠকে নারী সংসদ সদস্যরা নিজেদের যৌনতা ও হয়রানিবিষয়ক অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় প্রথম এই অভিযোগ তোলেন।

এক নারী মন্ত্রী অভিযোগ করেন, প্যারিসের পেছনে বসার সময় তিনি তাকে পর্নোগ্রাফি দেখতে দেখেছিলেন।

গত সপ্তাহে এ ঘটনা ঘটে।চিফ হুইপ ক্রিস হিটন-হ্যারিসের একজন মুখপাত্র বলেন, ‘প্যারিস বিষয়টি হাউস অব কমন্সের স্ট্যান্ডার্স কমিটিকে জানিয়েছেন। ঘটনা তদন্তের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তার হুইপের পদ স্থগিত থাকবে।’


শেয়ার করুন