০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


বাংলাদেশকে বিদায় করে সুপারফোরে শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২২
বাংলাদেশকে বিদায় করে সুপারফোরে শ্রীলঙ্কা জয়ের পর শ্রীলঙ্কান ক্রিকেটাররা /ছবি সংগৃহীত


এশিয়া কাপে টিকে থাকা ও প্রেস্টিজিয়াজ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। কেননা আফগানদের কাছে পরাস্ত হওয়াকে আড়াল করতেই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের প্রয়োজন ছিল। কিন্তু সবকিছু পেছনে ফেলে লজ্জাজনক এক হার নিয়ে বিদায় নিল সাকিবরা দুবাইয়ের এশিয়া কাপ থেকে। 

এর আগে দুবাইয়ে অনুষ্টিত বিশ্বকাপেও ব্যার্থতা ছিল। সেটা অব্যাহত থাকলো দীর্ঘদিন পর খেলা এশিয়া কাপেও। বাংলাদেশ দল এ ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটে ভাল করেছিল। কিন্তু বল হাতে এবার ব্যার্থ। ফিল্ডিংয়েও। 

এ ম্যাচে টসে হেরে প্রথম ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছিল ১৮৩ রান। মিরাজ (৩৮) আফিফ (৩৯), মাহমুদুল্লাহর (২৭) ব্যাটিং নৈপুন্যে ওই রান করেছিল বাংলাদেশ।

জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা প্রয়োজনীয় রান রেটের দিকে নজর দিয়ে ব্যাটিং করে। উইকেটের পতন হলেও ক্রিজে যে আসে সে ওই রেট ঠিক রেখে এগিয়ে নিলে শেষ পর্যন্ত জিতে যায় ম্যাচ চার বল হাতে রেখে দুই উইকেটে। এতে করে শ্রীলঙ্কা উঠে গেল সুপার ফোরে। ৩৭ বলে ৬০ রান করেন কুশল মেন্ডিস। মুলত তার ব্যাটিংয়েই জিতেছে শ্রীলঙ্কা। অবশ্য বাংলাদেশের ক্যাচ ড্রপের ঘটনাও শ্রীলঙ্কাকে অ্যাডভান্টেজে নিয়ে গেছে।   


শেয়ার করুন