চ্যাম্পিয়ন দল
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা (বিএসসিএ) আয়োজিত ফুটবল লীগ-২০২৬ এ সন্দ্বীপ ইউনাইটেড চ্যাম্পিয়ন এবং ব্রঙ্কস ইউনাইটেড রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। লীগের গোল শূণ্য ফাইনাল খেলায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। এতে এর গোলে সন্দ্বীপ ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়। নিউইয়র্কের র্যান্ডাল আইল্যান্ড আইক্যান স্টেডিয়ামে রোববার (১৬ আগষ্ট) সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। একই দিন অনুষ্ঠিত লীগের তৃতীয় দলের নির্ধারণী খেলায় আইসাব ২-১ গোলে ওজনপার্কের ফাইটার্স ক্লাবকে পারজিত করে তৃতীয় স্থান লাভ করে। বিপুল সংখ্যক দর্শক দুটি ম্যাচ উপভোগ করেন। উল্লেখ্য, এবারের লীগে ৯টি দল অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠান: এবারের ফুটবল লীগের ফাইনাল খেলার শুরুতে অতিথি ও বিএসসিএ’র কর্মকর্তাদের সাথে নিয়ে রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ। এর আগে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, কুইন্স ডেমোক্রাটি লিডর অ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী, ডা. মোহাম্মদ এনামুল হক ও আব্দুল কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার আবু যুবায়ের দারা ও বর্তমান খেলোয়ার সামিত সৌম্য।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, বিএসসিএ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান ট্রাস্টি সদস্য আব্দুর রহিম বাদশা, বিএসসিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ট্রাস্টি সদস্য আনোয়ার হোসেন, ট্রাস্টি বোর্ড সদস্য আজম চৌধুরী, আব্দুল হাসিম হাসনু ও মখন মিয়া, সাবেক উপদেষ্টা ছদরুন নূর, আমিনুল ইসলাম চুন্নু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার (একাংশের) সাধারণ সম্পাদক রোকন হাকিম, মেডোব্রুক ফাইন্যানশিয়াল মর্টগেজ ব্যাংকার্স করপোরেশন-এর ম্যানেজার আকিব হোসাইন।
এই পর্বের এক পর্যায়ে বিএসসিএ’র সভাপতি দুলাল মিয়া এনাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এস ইসলাম আরিফ ফুটবলার সামিত সৌম্যর হতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মানিত করেন।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: নিউইয়র্কের র্যান্ডাল আইল্যান্ড আইক্যান স্টেডিয়ামে ফ্লাইড লাইটের আলোয় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সন্দ্বীপ ইউনাইটেড ও ব্রঙ্কস ইউনাইটেড দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে অনুষ্ঠিত ৯০ মিনিটের খেলা গোলশূণ্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৬ মিনিটের খেলাও গোলশূন্য থাকায় খেলাটির ফলাফল টাইব্রেকারে নির্ধারিত হয় । এতে সন্দ্বীপ ইউনাইটেড ১-০ গোলে জয়লাভ করে। তবে খেলা চলাকালীন সময়ে এক পর্যায়ে সাইড লাইনে উভয় দলের কর্মকর্তাদের অখেলোয়াড়ি আচরণের জন্য রেফারী তাদের লাল কার্ড প্রদর্শন করে।
ফাইনাল খেলার আগে অনুষ্ঠিত লীগের তৃতীয় দলের নির্ধারণী খেলায় আইসাব ২-১ গোলে ওজনপার্কের ফাইটার্স ক্লাব-কে পারজিত করে তৃতীয় স্থান লাভ করে। এই ম্যাচটিও ছিলো আকর্ষণীয়। ছিলো আক্রমণ পাল্টা আক্রমণ। খেলার প্রথমার্ধে গোল তিনটি হয়। এরমধ্যে আইসাব-এর ওমর ২টি এবং বাংলাদেশের জাতীয় দলের খেলোয়ার বিষ্ণু একটি গোল করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিলো গোল শূন্য।
পুরষ্কার বিতরণী: ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরষ্কার বিতরণ করেন বিশেষ অতিথি বিএসসিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান ট্রাস্টি সদস্য মনজুর আহমেদ চৌধুরী, সাবেক উপদেষ্টা ছদরুন নূর, সভাপতি দুলাল মিয়া এনাম, সহ সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার ও মোহাম্মদ জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এস ইসলাম আরিফ। এসময় বিএসসিএ’র সহকারী সাধারণ সম্পাদক এ মুকিত রিমন ও আব্দুল কাদের লিপু, কোষাধ্যক্ষ মেহরাজ হোসেন ফাহিম, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, দপ্তর সম্পাদক রাহুল বড়ুয়া, কার্যকরী সদস্য জাহাঙ্গীর হোসেন জয়নুল, ইকবাল আহমেদ খোকন, সাইদুল ইসলাম রিয়াদ, অনু ইমতিয়াজ কবীর ও মোহাম্মদ শওকত উপস্থিত ছিলেন।
যারা পুরষ্কার পেলেন: রাইজিং স্টার- মশিউর রহমান (১২০ এফসি), তাহসিন (ফাইটার্স ক্লাব), আতাউল (আইসাব) ও আরাফাত (সোনার বাংলা)। মোস্ট ডিসিপ্লিনড টিম- ১২০ এফসি। বেষ্ট গোল কীপার- রাইয়ুস (সন্দ্বীপ ইউনাইটেড)। ফাইনাল এমভিপি টুর্নামেন্ট- তাজওয়ার (সন্দ্বীপ ইউনাইটেড)। থার্ড প্লেস এমভিপি এবং টপ স্কোরার ১৬- ওমর (আইসাব)। বেষ্ট ম্যানেজার- গার্ডেন ষ্টেট (নিউজার্সী)। ফেয়ার প্লে- (সন্দ্বীপ ইউনাইটেড) এবং সেমিফাইনাল এমভিপি- লুৎফুল করীম (ব্রঙ্কস ইউনাইটেড)।