০৩ জুন ২০২৬, বুধবার, ০৫:২৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


রাইটার্স ক্লাবের আয়োজনে মতবিনিময সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২২
রাইটার্স ক্লাবের আয়োজনে  মতবিনিময সভা


 আগামী ২৮ জুলাই থেকে নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে অনুুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২২। বইমেলায় যোগ দিতে উত্তর আমেরিকার বিভিন্ন উল্লেখযোগ্য শহর ও পার্শ্ববর্তী দেশ কানাডা থেকে আগত কবি, প্রাবন্ধিক, গীতিকার ও লেখকদের নিয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র স্থানীয় একটি রেস্তোরাঁয় গত ২৪ জুলাই সন্ধ্যায় মতবিনিময় সভার অয়োজন করে।

রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্রের আহŸায়ক কবি মিশুক সেলিমের সভাপতিত্বে সদস্য সচিব ছড়াকার খালেদ সরফুদ্দীনের সঞ্চালনায় মতবিনিময অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার আহŸায়ক কবি গীতিকার, উপস্থাপক মৌ মধুবন্তী, মেরিল্যান্ড থেকে আগত মেরি আহমদ। মতবিনিময় সভায় আসন্ন নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২২ এ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্রের কবি লেখক প্রাবন্ধিকসহ সবার অংশগ্রহণের ফলে সমকালীন সাহিত্যকে প্রবাসে সর্বত্র ছড়িয়ে দেয়া যায় তা নিয়ে আলোচনসহ পরামর্শ কামনা করা হয়। বিশেষ করে নর্থ আমেরিকায় অনুষ্ঠিতব্য আসন্ন বই মেলাসমূহ যেমন আগামী ৬-৭ আগস্ট টরন্টো বইমেলা ও ২৯-৩০ অক্টোবর ডিসি বইমেলার আয়োজনে সম্পৃক্ত থাকার আশা প্রকাশ করা হয়। মতবিনিময় সভাতে নিউইয়র্কে বিশিষ্ট লেখক ও কবিসহ সুধীরা মত প্রকাশ ও পরামর্শ দেন।

যাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ছড়াকার মনজুর কাদের, কবি রওশন হাসান, লেখক ও গীতিকার ইশতিয়াক রূপু, কবি ও গীতিকার মৌ মধুবন্তী, মেরি আহমদ (মেরিল্যান্ড)সহ স্থানীয় অতিথিরা। মতবিনিময সভার সমাপ্তি করেন বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্রের আহŸায়ক কবি মিশুক সেলিম।


শেয়ার করুন