০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৫৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্যদের বরণ
রুদ্র মাসুদ
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৬
বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্যদের বরণ বক্তব্য রাখছেন সভাপতি জাহিদ মিন্টু


কার্যক্রমের দিক থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন দ্য গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইন্কের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। গত ২২ এপ্রিল সন্ধ্যায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি, ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় নবনিযুক্ত উপদেষ্টাদের ফুল দিয়ে বরণ করা হয়।

নোয়াখালী ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টু। সভায় উপদেষ্টাবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন এবং নিযুক্তিপত্র তুলে দেন সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান, সাবেক সভাপতি নাজমুল হাসান মানিক, ট্রাস্টি বোর্ড সদস্য খোকন মোশারফ, ট্রাস্টি বোর্ড সদস্য গোলাম সারোয়ার, ট্রাস্টি বোর্ড সদস্য বাবু রমেশ চন্দ্র দেবনাথ, ট্রাস্টি বোর্ড সদস্য রফিকুল ইসলাম ভূঁঞা ও কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তাজু মিয়া।

নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ হচ্ছেন (সদস্য নম্বরের ক্রমানুসারে) রেজাউল করিম চৌধুরী, এসএম আমানত, সুভাষ চন্দ্র মজুমদার, মমিনুল হক, নাজির ভান্ডারী, মোহাম্মদ মোস্তাক হোসেন, মোহাম্মদ আবুল কাসেম, নরুল আমিন, শাহ আলম, মানিক লাল দাস, শাহ নাছের স্বপন, মাইনুল উদ্দিন মাহবুব, শাহাজাহান কবির, মোহাম্মদ সোহেল হেলাল, আব্দুল মালেক খান। জানা গেছে, নতুন উপদেষ্টা পরিষদের নতুন চারজন সদস্য মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্যরা তাদের বক্তব্যে উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, পদ বড় কথা নয়, তারা চেষ্টা করেন সামর্থ্য দিয়ে কমিউনিটির পাশে থাকতে। দায়িত্বে না থাকলেও দ্য গ্রেটার নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে তারা কাজ করে যাবেন।

ট্রাস্টি ও সাবেক সভাপতিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজ যুক্তরাষ্ট্রে সর্ববৃহ সামজিক সংগঠনে রূপান্তরিত হয়েছে এবং বাংলদেশ সেমিট্রি ও ফিউনারেল হোমের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি জাহিদ মিন্টু বলেন, অপপ্রচারকারীদের থেকে সাবধান থাকতে হবে। দি গ্রেটার নোয়াখালী সোসাইটি কমিউনিটির কল্যাণে কাজ করে। সবার সম্মিলিত প্রচেস্টায় আমরা বাংলাদেশ সেমিট্রির কাজ এগিয়ে নিতে পেরেছি। আগামিতেও সবার একসঙ্গে কাজ করবো। তিনি আরো বলেন, যেভাবে কাজ চলছে আশা করি আগামী ১ মাসের মধ্যে আমরা কবর দেওয়ার কাজ শুরু করতে পারবো। এর মধ্যেই মার্কিং এর কাজ শুরু হবে। ইতিমধ্যেই জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ, মুফতি আব্দুল মালেক, হাফেজ রফিক আহমেদসহ অনেকে ভিজিট করেছে।

শেয়ার করুন