০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৭:৩৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


প্রতিদিনই নিউইয়র্কে আশ্রয় প্রার্থীদের আগমন ঘটছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২২
প্রতিদিনই নিউইয়র্কে আশ্রয়  প্রার্থীদের আগমন ঘটছে


যুক্তরাষ্ট্রে অভিবাসীরা নিউইয়র্কে আশ্রয় প্রার্থনা করলে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস তাদের সাহায্য করবেন বলে ঘোষণা দিয়েছেন। নিউইয়র্কে শহরে অভিবাসী প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় মেয়র এরিক এডামস জরুরি ফেডারেল সাহায্যের আবেদন জানিয়েছেন। গত ১৯ জুলাই মেয়র বলেছেন প্রতিদিনই নিউইয়র্ক সিটিতে আশ্রয়প্রার্থীর আগমন ঘটছে। তিনি বলেন, টেক্সাসের সীমান্তে জড়ো হওয়া লোকজনের বাসবোঝাই করে নিউইয়র্কে পাঠিয়ে দেয়া হচ্ছে। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক আশ্রয়প্রার্থীর আগমন অব্যাহত রয়েছে।

মেয়র বলেন, নিউইয়র্ক সবসময়ই নবাগতদের গ্রহণ করে আসছে। সাহায্যপ্রার্থীদের আহার ও বাসস্থানের ব্যবস্থা করা নগর কর্তৃপক্ষের নৈতিক বাধ্যবাধকতা। গত কয়েক সপ্তাহে ২৮০০ জনের বেশি লোকজনের আগমন ঘটেছে। এদের আশ্রয় দেয়াসহ অন্যান্য মৌলিক চাহিদা সামাল দিতে নগর কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এ কারণেই অবিলম্বে বর্ধিত ফেডারেল সহযোগিতা পাঠানোর জন্য মেয়র আবেদন জানিয়েছেন।

মেয়র অ্যাডামস বলেন, টেক্সাস এবং অ্যারিজোনা থেকে বাসে করে নিউইয়র্ক সিটিতে লোক পাঠানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি বিশেষেরও আগমন ঘটছে। উন্নত জীবনের আশায় নথিপত্রহীন এসব অভিবাসীর মৌলিক প্রয়োজন দেখভাল করা নগর কর্তৃপক্ষের শুধু নৈতিক দায়িত্বই নয়, আইনগত বাধ্যবাধকতাও রয়েছে। সহসাই এমন লোকজনের আগমন বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ কারণেই মেয়র এরিক অ্যাডামস ফেডারেল তহবিল থেকে জরুরি বরাদ্দ নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।


শেয়ার করুন