০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:৩১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


রফিকুল মাওলার লাশ বাংলাদেশে দাফন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৫
রফিকুল মাওলার লাশ বাংলাদেশে দাফন রফিকুল মাওলার নামাজে জানাজায় অংশগ্রহণকারীরা


যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্রস্থ সন্দ্বীপ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল মাওলার লাশ উদ্ধার করা হয়েছে (ইন্না লিল্লাহি.. রাজেউন)। গত ২০ মে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বে-রীজ এলাকায় বাসাসংলগ্ন বেল্ট পার্কওয়ের পার্শ্ববর্তী পার্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথার পেছনে থেঁতলানো ছিল। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা গত ২৩ মে সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সন্দ্বীপ সোসাইটির সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ফিরোজ আহমেদ জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে কংক্রিটের রাস্তায় পড়ে যাওয়ায় মাথার পেছনে আঘাত পেয়েছিলেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে। রফিকুল মাওলার নামাজে জানাজা শেষে তার লাশ বাংলাদেশে পাঠানো হয়। সেখানে আবারও নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এদিকে শ্রমিকদলের নেতা রফিকুল মাওলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আলম, বিএনপি নেতা কাজী আজম, রকিবউদ্দিন দুলাল, বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য জাহাঙ্গির সোহরাওয়ার্দী প্রমুখ।

শেয়ার করুন