০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


২০২৩ সাল থেকে সোস্যাল সিকিউরিটি অর্থের পরিমাণ বাড়ছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৯-২০২২
২০২৩ সাল থেকে সোস্যাল সিকিউরিটি অর্থের পরিমাণ বাড়ছে


কভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঘনঘটায় বিশ্বব্যাপী যে বিপুল মুদ্রাস্ফীতি ঘটেছে আমেরিকার মতো সমৃদ্ধশালী দেশটিও তার ব্যতিক্রম নয়। এ কারণে একদিকে যুক্তরাষ্ট্রে যেমন গ্রোসারী পণ্যের মূল্য পৌঁছেছে অনেক উচ্চে অন্যদিকে এর সাথে যুক্ত হয়েছে বাড়ি ভাড়া, গ্যাস ও ওষুধসহ নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি দ্রব্যের দাম। ফলে নিম্ন আয়সহ লক্ষ লক্ষ অবসরগ্রহণকারী মানুষ তাদের সীমিত আয়ে জীবন যাত্রা নির্বাহ করতে গিয়ে যারপর নাই হিমশিম খাচ্ছেন। 

এমন একটা কঠিন সময়ে যুক্তরাষ্ট্রে সোস্যাল সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একটি আশাব্যঞ্জক সংবাদ প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে অবসরপ্রাপ্তদের জন্য তারা সোস্যাল সিকিউরিটির মাসিক অর্থের পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই বৃদ্ধির পরিমাণ হবে শতকরা আট থেকে নয় ভাগ পর্যন্ত। ২০২৩ সাল থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। এতেকরে মাসে গড় পরতা একশ পঞ্চাশ ডলার পর্যন্ত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় যারা মাসিক ১,৬৫৬  ডলার পান তারা বছরে পাবেন অতিরিক্ত হিসেবে ১,৮০০ ডলার। সোস্যাল সিকিউরিটি এডিমিনিস্ট্রেশন আরো জানিয়েছে যে সমস্ত নাগরিকের বয়স ৬২ বছর হয়েছে কিন্তু তারা অবসর গ্রহণে যাননি কিংবা সহসা যাচ্ছেন না তারাও এই সুবিধা পাবেন। 

শেয়ার করুন