০৩ জুন ২০২৬, বুধবার, ৬:৫৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নারায়নগঞ্জের সাবেক সিটি মেয়র আইভিকে গ্রেফতার করেছে পুলিশ
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৯-০৫-২০২৫
নারায়নগঞ্জের সাবেক সিটি মেয়র আইভিকে গ্রেফতার করেছে পুলিশ


ব্যাপক প্রতিরোধের মুখেও পিছু হটেনি পুলিশ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর পৌনে ৬টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকাকুটির থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টায় আইভীর বাড়িতে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অবস্থান নেয়। তখন আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে স্থানীয় মানুষজন। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। তখন মুহুর্তের মধ্যে আইভীর বাড়ির চারপাশে সড়কে অবস্থান নেয় এলাকাবাসীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আটকের সময় জয় বাংলা। আইভি আপার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে... এরকম শ্লোগানে প্রকম্পিত হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন,‌ সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেফতার করতে আসলে তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হয়নি। পরে তিনি বলেছেন, ভোরে যাবেন। তিনি কথা মতই ভোরে আমাদের কাছে আসলে তার বাসার দরজার সামনে থেকে তাকে গ্রেফতার করেছি। তিনি পুলিশকে সহযোগিতা করেছেন। আইভীকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে।

শেয়ার করুন