০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


অন্বয় প্রকাশের পুরস্কার পেলেন দর্পণ-কিরনসহ ১০ জন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৩
অন্বয় প্রকাশের পুরস্কার পেলেন দর্পণ-কিরনসহ ১০ জন অন্বয় প্রকাশের পুরস্কার পেলেন যারা


বাংলাদেশের অন্বয় প্রকাশের পাঁচ বছর পূর্তি উপলক্ষে অন্বয় প্রকাশের লেখকদের মধ্য থেকে সম্মানিত দশ লেখককে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। তাঁরা হলেন কবিতায় মুহম্মদ নূরুল হুদা, প্রবন্ধ-গবেষণায় মোহীত উল আলম ও জিয়াউল হক, গল্প-উপন্যাসে ইসহাক খান, গ্রন্থ সম্পাদনায় অপু উকিল, মুক্তগদ্যে আকবর হায়দার কিরন, ছড়া-কবিতায় দর্পণ কবীর ও সালেহীন সাজু, লেখকের প্রথম বই শাখায় আইনুল হক ও অনুবাদে অজিত পাত্র (ভারত)।

আগামী ২১ জানুয়ারি শনিবার বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের পুরস্কার প্রদান করা হবে।

শেয়ার করুন