০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ০১:৪৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


আখেরি মুনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৫
আখেরি মুনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব


আমীন ছুম্মা আমীন ধ্বনিতে প্রকম্পিত তুরাগ তীর। তাবলীগ জামাতের সবচে বড়  ইজতেমার প্রথম পর্ব । আজ রোববার গাজীপুরের তুরাগ নদীর তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এটা ছিল ইজতেমার ৫৮তম বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব।

রবিবার(২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে শুরু হওয়া ২৪ মিনিটের আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামাতের মুরব্বি  মাওলানা জুবায়ের।

আখেরি মোনাজাতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। ইজতেমা মাঠের চারদিকে কয়েক কিলোমিটার এলাকায় মুসল্লিতে পূর্ণ হওয়ায় ভবনের ছাদ থেকে, যানবাহনে করে লোকজনকে দোয়ায় অংশ নিতে দেখা গেছে।

পার্থিব জীবনে ও আখেরাতে মুক্তি পেতে মহান আল্লাহর রহমত কামনায় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। দোয়ায় উল্লেখযোগ্য সংখ্যক নারীও অংশগ্রহণ করেন। মোনাজাত শেষে দেশের বিভিন্ন স্থানে মুসল্লিরা তাদের গন্তব্যে রওনা হলে সড়ক ও ট্রেনে প্রচণ্ড ভিড় হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পাকিস্তানের মাওলানা মাওলা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকায় সাদা পোশাকে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তাবলিগ জামাতের শুরা-ই নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমার তিন দিনে মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন।

শেয়ার করুন