০৩ জুন ২০২৬, বুধবার, ০৫:২৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


কিউবার ২৮ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২২
কিউবার ২৮ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৯ জুলাই কিউবার ২৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। অভিযোগে বলা হয়, তারা প্রায় বছরখানেক আগে কিউবায় শান্তিপূর্ণ একটি বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের সাথে জড়িত ছিল।এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিউবার কমিউনিস্ট পার্টির উচ্চপদস্থ সদস্য এবং দেশটির রাষ্ট্রীয় যোগাযোগ ও গণমাধ্যম খাতে কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

স্টেট ডিপার্টমেন্ট কিউবার সেই দলীয় কর্মকর্তাদের বিরুদ্ধে গত ১১ জুলাই ২০২১ বিক্ষোভের সাথে জড়িত শত শত লোককে অন্যায়ভাবে আটক এবং তাদের প্রতি সহিংস আচরণ, প্রহসনমূলক বিচার এবং দশকের পর দশক ধরে কারাদণ্ড দেয়ার মতো নীতিনির্ধারণের সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে। গত কয়েক দশকের মধ্যে এটি ছিল কমিউনিস্ট পরিচালিত দ্বীপরাষ্ট্রে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।

কিউবার সরকার তার জনগণকে নিজেদের মধ্যে এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ করতে ‘ইন্টারনেট থ্রটলিং’ও ব্যবহার করেছে বলে স্টেট ডিপার্টমেন্ট জানায়।তাদের পক্ষ থেকে আরও বলা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যম কর্মকর্তারা ১১ জুলাই ২০২১ তারিখে কারারুদ্ধ বিক্ষোভকারী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে যারা তাদের প্রিয়জনদের মামলা নিয়েপ্রকাশ্যে কথা বলেন।’

ওয়াাশিংটন প্রেসিডেন্ট রিগ্যান যুগের একটি নীতির অধীনে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী নয় এমন কিউবান সরকারি কর্মী এবং কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের প্রবেশ স্থগিত করে।


শেয়ার করুন