০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৪৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নারী সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৪
নারী সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন


নারী সাফে টানা দ্বিতীয় শিরোপা জিতল বাংলাদেশ মহিলা ফুটবল দল। নেপালের কাঠমান্ডুতে অনুষ্টিত ফাইনালের জয় নিয়ে ওই যোগ্যতা অর্জন করে। রঙ্গশালায় উৎসব মুখর পরিবেশে ২ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নেপালি গোলরক্ষক অঞ্জিলার ভুলের সুযোগে শটও নেন বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা খাতুন। তবে তহুরার শট বারবার পোস্টে লেগে ফিরে আসে। এবার চলে আক্রমন পাল্টা আক্রমনের খেলা।

 প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় বাংলাদেশ। দুর্দান্ত এক আক্রমণে নেপালের রক্ষণভাগ ভেদ করে বাংলাদেশকে ৫২ মিনিটে এগিয় দেন মনিকা চাকমা। সমতায় ফিরতে নেপালের লেগেছে কেবল ৩ মিনিট। ৫৫ মিনিটে প্রীতি রাইয়ের অসাধারণ এক থ্রু পাস ধরে সমতাসূচক গোল করেন নেপালি ফরোয়ার্ড আমিশা। দুই দলই এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে। তবে সুযোগগুলো কেউ লুফে নিতে পারেনি। নেপালের ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি একাধিক সুযোগ হাতছাড়া করেছেন।

আক্রমণ-প্রতি আক্রমণের মাঝে ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি কিক নেন মারিয়া মান্দা। মারিয়ার শট বাঁ দিকে উড়ে সেটা ঠেকিয়ে দিয়েছেন নেপালের গোলরক্ষক আঞ্জিলা। কিন্তু ৮০তম মিনিটে আর রক্ষা হয়নি। কর্নার থেকে বাঁকানো শটে বাংলাদেশের স্কোরলাইন ২–১ করেন ঋতুপর্ণা চাকমা।
২০২২ সালের ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

শেয়ার করুন