১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:২৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


এখনো নিখোঁজ ঢাবি শিক্ষক অনিক পাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২৩
এখনো নিখোঁজ ঢাবি শিক্ষক অনিক পাল অনিক পাল


এখনো সন্ধান মিলেনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা পারড্যু ইউনিভার্সিটির বাংলাদেশি পিএচডি গবেষক শিক্ষক অনিক পালের। গত ৩ জুলাই তিনি ইন্ডিয়ানায় নিজ বাসার কাছে জন টি মায়ার্স ব্রিজ থেকে লাফিয়ে ওয়াবাশি নদীতে পড়ার পর নিখোঁজ হন। পশ্চিম লাফায়েত পুলিশের বরাত দিয়ে ‘দ্য লাফায়েত জার্নাল অ্যান্ড কুরিয়ার’ এক প্রতিবেদনে এ তথ্যে জানা যায়,

অনিক পাল পশ্চিম লাফায়েতের পারড্যু বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। 

পশ্চিম লাফায়েত পুলিশ লেফটেন্যান্ট জন এগার বলেছেন, নদীতে যে তরুণ ঝাঁপ দিয়েছিলেন, তিনি অনিক পাল। এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। ইন্ডিয়ানা পুলিশ ধারণা করছে, নদীতে ঝাঁপ দিয়ে অনিক আত্মহত্যা করেছেন। 

নদীতে ঝাঁপ দেওয়ার পর এখন পর্যন্ত অনিক পালকে খুঁজে পায়নি ইন্ডিয়ানা স্টেট পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরিরা। ক্যাপ্টেন রবার্ট হ্যাইঞ্জ জানান, নদীটি বর্তমানে উত্তাল। ডুবুরিরা নিজেকে সামলে অনুসন্ধান চালাতে পারছেন না বলে ১১ জুলাই তল্লাশির সমাপ্তি ঘটানো হয়েছে।

ওয়েস্ট লাফায়েত পুলিশ বুলেটিনে বলা হয়েছে, ঘটনাস্থলে থাকা অফিসার ৩ জুলাই স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের সময় নদীতে এক তরুণকে ঝাঁপ দিতে দেখেন। এরপর উদ্ধারকর্মী ও পুলিশ সেদিন প্রায় ৯ ঘণ্টা কে-৯এস দিয়ে নদীতে এবং তীরে অনুসন্ধান চালায়। স্থানীয় শেরিফের পক্ষ থেকেও ছয় দিনের বেশি সময় ধরে ড্রোন ব্যবহার করে তল্লাশি চালানো হয়। অবশেষে ১১ জুলাই পুলিশ তল্লাশি অভিযান সমাপ্তি ঘোষণা করে। পুলিশ জানিয়েছে সব ধরনের চেষ্টা চালিয়েও তারা অনিকের সন্ধান পাননি। 

তবে অনিক পালের পরিবার মনে করে, তিনি আত্মহত্যা করতে পারেন না। তারা বলছেন, অনিক এখনো নিখোঁজ রয়েছেন। তারা তার তল্লাশি অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন