১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০১:০০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


অন্টারিও পার্লামেন্টে বিরোধীদলীয় উপনেতা ডলি বেগম
কানাডা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
অন্টারিও পার্লামেন্টে বিরোধীদলীয়  উপনেতা ডলি বেগম ডলি বেগম /ফাইল ছবি


কানাডার বৃহত্তম প্রভিন্স অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধীদলীয় উপনেতা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। গত ১৩ জুলাই এনডিপি দলের এবং অন্টারিওর সংসদে বিরোধীদলের উপনেতা হিসেবে ডলি বেগমকে নিয়োগের ঘোষণা দেয়া হয়। ডলি কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভ‚ত নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদে বিরোধীদলের উপনেতা হিসেবে দায়িত্ব পেলেন।

গত জুনে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্ট থেকে ডলি বেগম দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর দলের নেতা এন্ড্রিয়া হারওয়াথ পদত্যাগের ঘোষণা দিলে ডলি বেগমের নাম আলোচনায় আসে। মূলধারার পত্রিকা এবং টেলিভিশনগুলো ডলি বেগমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থাপন করে। তবে সিপি ২৪-কে দেয়া এক সাক্ষাৎকারে ডলি বেগম জানান, এই মুহূর্তে তিনি তার নির্বাচনী এলাকার নানা সমস্যা এবং স্কারবোরোর বাসিন্দাদের প্রয়োজনকেই অগ্রাধিকার দিচ্ছেন। পরে এনডিপি তাকে দলের উপনেতা এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধীদলীয় উপনেতা হিসেবে নিয়োগ দেয়।

উপনেতা হিসেবে নিয়োগ পাবার পর এক প্রতিক্রিয়ায় ডলি বেগম বলেন, কুইন্সপার্কে (প্রভিন্সিয়াল পার্লামেন্টে) অন্টারিওর সকল স্তরের নাগরিকদের বক্তব্য কার্যকরভাবে তুলে ধরা এবং সেগুলো শুনতে সরকারকে বাধ্য করতে তিনি সক্রিয় থাকবেন। অন্টারিওর পার্লামেন্টের বিরোধীদলীয় উপনেতা হিসেবে ডলি বেগমের দায়িত্বপ্রাপ্তিকে বাংলাদেশি কানাডিয়ানদের জন্য উল্লেখযোগ্য একটি অর্জন হিসেবে অভিহিত করেছেন কানাডাপ্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, প্রধান একটি রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান পদ এবং সংসদের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি বংশোদ্ভ‚ত একজন এমপির দায়িত্ব পালন, কানাডায় বাংলাদেশি কমিউনিটির গুরুত্ব আরো বাড়িয়ে দেবে।


শেয়ার করুন