০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


তারেক রহমানের জন্মদিনের কোনো অনুষ্ঠান নয়
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৪
তারেক রহমানের জন্মদিনের কোনো অনুষ্ঠান নয়


২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান না করার জন্য দলীয় নেতা-কর্মীদের নিষেধ করেছে বিএনপি। সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর।

২০০৭ সালের সেপ্টেম্বরে আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তারেক। তখন থেকে পরিবার নিয়ে সেখানেই আছেন তিনি।

শেয়ার করুন