১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ডিম নিয়ে যা বললেন বানিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২৪
ডিম নিয়ে যা বললেন বানিজ্য উপদেষ্টা


নিত্যপণ্যের দরে ঊর্ধ্বগতির মধ্যে কারওয়ানবাজার পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন সাংবাদিকদের প্রশ্ন করেছেন তিনি ডিম মেশিন দিয়ে তৈরি করবেন কি না।

ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার মধ্যে এবার পাইকারি আড়তে বিক্রিই বন্ধ। খুচরায় কিনতে গিয়ে খালি হাতে ফিরছেন ভোক্তারা। এই পরিস্থিতিতে উপদেষ্টার কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ডিম নিয়ে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে।

সালেহউদ্দিন জবাবে বললেন, “আপনি ডিম সাপ্লাই দেখেন না.. নাই তো। ডিম আপনার.. সারে চার কোটি, পাঁচ কোটি ডিম হয়। এখন থেকে ডিম কি আমি মেশিন দিয়ে তৈরি করব?”


সোমবার সন্ধ্যায় উপদেষ্টা কারওয়ানবাজারে গিয়ে চাল, ডাল, মুরগি, ভোজ্য তেলসহ নানা পণ্যের দাম খতিয়ে দেখেন। এর মধ্যে জানা যায়, আড়তে পাইকারিতে ডিম বিক্রি বন্ধ হয়ে গেছে।

গত ১৫ সেপ্টেম্বর কৃষিপণ্য বিপণন অধিদপ্তর খামার, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিমের সর্বোচ্চ ‘ন্যায্য মূল্য’ ঠিক করে দেয়। কিন্তু সর্বোচ্চ যে খুচরা মূল্য নির্ধারণ হয়েছে, সে দরে ডিম খামার থেকেই কেনা যাচ্ছে না বলে ভাষ্য ব্যবসায়ীদের। কিন্তু তারা ‘নির্ধারিত’ মূল্যের চেয়ে বেশিতে বিক্রি করায় তাদেরকে জরিমানা করা হচ্ছে।

জরিমানার প্রতিবাদে কারওয়ানবাজারের পাশে তেজগাঁওয়ের আড়তে রোববার থেকে ডিম বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের আড়তেও ডিম পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে খুচরায় ডিম পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

শেয়ার করুন