০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান তাবিথ আউয়াল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৪
ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান তাবিথ আউয়াল


ফুটবলে দীর্ঘদিন চেপে বসা সালাহউদ্দিন সরে দাড়ানোর ঘোষনার পরই তাহলে এ পদে আসছেন কে? ফুটবলের দ্বায়িত্ব নিতে আগ্রহ অনেকেরই। কেউ কেউ তাদের আগ্রহও প্রকাশ করেছেন। তবে সাংবাদিক সম্মেলন ঘোষনা দিলেন একজন, তিনি তাবিথ আউয়াল। বিএনপির এ নেতা তার আগ্রহের কথা জানিয়েছেন আজ সোমবার।

তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন। অবশ্য তার বিষয়টি আগ থেকেই উড়ছিল ফুটবলাঙ্গনে। তবে তখন আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাই ধোঁয়াশা ছিল। অবশেষে আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাফুফে নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন আব্দুল আউয়াল মিন্টুর ছেলে  তাবিথ আউয়াল।

কীভাবে, কাদের সঙ্গে নিয়ে নির্বাচন করবেন সে বিষয়ে পরে জানাবেন বাফুফের সাবেক এই সহ-সভাপতি। কারা কাউন্সিলর হন, কারা নির্বাচন করবেন তা দেখে প্যানেলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তাবিথ।

শেয়ার করুন