০৩ জুন ২০২৬, বুধবার, ০২:৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


লে. জেনারেল মুজিব বরখাস্ত, লে. জেনারেল সাইফুল আলম অকালীন অবসরে
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২৪
লে. জেনারেল মুজিব বরখাস্ত, লে. জেনারেল সাইফুল আলম অকালীন অবসরে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম/ছবি সংগৃহীত


সেনাবাহিনীর পদস্থ ও প্রভাবশালী দুই কর্মকর্তাকে বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়।

আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান আগে সেনা সদরদপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিজিবি ও র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। হলি আর্টিসানে হামলার সময় ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনা করে তিনি আলোচনায় আসেন। পরে তিনি এসএসএফের মহাপরিচালক হন।

জুলাই- আগষ্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। এ ছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিজিএফআইর মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে সাইফুল আলম ও তাঁর স্ত্রী-সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।

শেয়ার করুন