০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


মির্জা ফখরুলের সাথে গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৩
মির্জা ফখরুলের সাথে গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দের সাক্ষাৎ


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ। আজ দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন নিয়ে মতবিনিময় করেন।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) সাধারণ সম্পাদক-কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক-সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এস.ডি.পি) আহবায়ক-আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পি.ডি.পি) মহাসচিব-হারুন আল রশীদ খাঁন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি। 


শেয়ার করুন