০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


ভোগ করিতে হবে
সুজন সাজু
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২২
ভোগ করিতে হবে


বাঘ দাপটে বনের মাঝে 

শান্তি বিরাজ করছে না যে

সব পশুরা ভীত,

কত্তো পশু খাবার বিহীন 

হইলো আধেক মৃত।


একটু বেদিক হলেই বাঘে

নাই যারা ঠিক তারই ভাগে

দেয় বানিয়ে দোষী, 

ইচ্ছে মতো কানুন বানায়

গুঁতাই সেজে মোষই।


এই বন সবার স্বাধীন চলার

মত প্রকাশের কথা বলার

এটাই ছিল রীতি,

বাঘটি যখন রাজা হলো

ছড়ায় দিলো ভীতি।


ভীতি নিয়ে চলতে হচ্ছে 

দুঃখ নিয়ে জ্বলতে হচ্ছে 

খুব অসহায় তারা,

অনেক পশু সুখেই আছে 

পক্ষে রাজার যারা।


ভীত পশু সবাই মিলে

করছে দোয়া শুদ্ধ দিলে

আসবে কবে সুদিন, 

পারলে এসে দয়াল তুমি

একটু করে ফুঁ দিন।


বাঘের শক্তি বছর বারো

আসবে কমে শক্তি তারও

তারপরে কী হবে?

অন্যায় করার ফল একদিন

ভোগ করিবে তবে।


বুঝতে হবে আজকে রাজা

কালকে ফকির কর্মে সাজা

পেতে হবে নিশ্চিত, 

হারায় তখন রেশ ক্ষমতার

পস্তায় হয়ে পিছ চিৎ।


শেয়ার করুন