২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ০৫:২৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


ঊনবাঙাল আয়োজিত উচ্চারণে মাতৃভাষার বিভাষ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৬
ঊনবাঙাল আয়োজিত উচ্চারণে মাতৃভাষার বিভাষ অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা


গত ১৪ ফেব্রুয়ারি কুইন্স সেন্ট্রাল পাবলিক লাইব্রেরির প্রধান অডিটোরিয়ামে ঊনবাঙাল আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলাদেশের শহীদ দিবসের বিশেষ অনুষ্ঠান উচ্চারণে মাতৃভাষার বিভাষ। একুশ তারিখে রোজা হবার কারণে অনুষ্ঠানটি এক সপ্তাহ আগেই আয়োজন করা হয়। ঊনবাঙালের শিল্পীরা সমবেত কণ্ঠে ভাষার গান ’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ দিয়ে অনুষ্ঠান শুরু করেন। একে একে তারা বেশ কিছু দলীয় সঙ্গীত ও একক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে একুশের আবহ তৈরি করেন। সঙ্গীত পরিবেশন করেন মিতা হোসেন, মুক্তি জহির, বুলা আফরোজ, মোহাম্মদ শানু, সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, রেণু রোজা, মুন্না চৌধুরী, রওশন হক, শামীমা শাম্মী, শাহীনূর নদী, আবিদা সুলতানা, দেলোয়ারা কামাল, চমক ইসলাম ও দানিয়েল ইসলাম। 

এরপর শুরু হয় স্বরচিত কবিতা পাঠ। কবিতা পড়েন রওশন হক, দেওয়ান নাসের রাজা, শাহীনূর নদী, নূরুল মোস্তফা রইসী, সানী, নজরুল ইসলাম, রেণু রোজা, শেলী জামান খান ও মিতা হোসেন। বিখ্যাত কবিদের কবিতা থেকে আবৃত্তি পরিবেশন করেন আহসান হাবিব, মোহাম্মদ শানু, এম এ সাদিক, সুমন শামসুদ্দিন, শামীমা শাম্মী, মুক্তি জহির, মোহাম্মদ শানু এবং মুন্না চৌধুরী।

মিতা হোসেন রচিত, শামীমা শাম্মী পরিচালিত একুশের নাটিকা গল্পের একুশে ফেব্রুয়ারি মঞ্চস্থ হয় এর পরপরই। মূল চরিত্র গল্পের ভূমিকায় অভিনয় করে শিশুশিল্পী আরহাম, শিক্ষকের ভূমিকায় ছিলেন সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল এবং গল্পের মায়ের ভূমিকায় ছিলেন চমক ইসলাম। 

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল কবি কাজী জহিরুল ইসলামের একক কবিতা পাঠ মহাকালের ঘড়ি। শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা- এই ব্রত নিয়ে কুইন্সভিত্তিক সাংস্কৃতিক সংগঠন উনবাঙাল গত এক যুগেরও অধিক সময় ধরে কাজ করছে। শিল্পচর্চার মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য ২০১২ সাল থেকে নিরলস কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।

শেয়ার করুন