০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:২২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৪
রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জে ডি ভ্যান্স


আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স রানিং মেট ঘোষণা করেন ট্রাম্প।

গত ১৫ জুলাই সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ভ্যান্স একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। কিন্তু ২০২১ সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। গত ১৩ জুলাই শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারী। গুলি ট্রাম্পের কানের ওপরের অংশে ফুটো করে চলে যায়।

পরদিন ১৫ জুলাই রোববারই সম্মেলনে অংশ নিতে মিলাওয়াকিতে পৌঁছান তিনি। এর আগেই তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়, হামলা সত্ত্বেও দলের জাতীয় সম্মেলন নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলবে।

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলবে ১৮ জুলাই পর্যন্ত। চার বছর পর পর এই সম্মেলনের আয়োজন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন দলটির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা (ডেলিগেট)। রিপাবলিকান পার্টির ২ হাজার ৩৮৭ জন প্রতিনিধি তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।

শেয়ার করুন