০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৪:৫৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


টাইমস স্কয়ারের বর্ষবরণের ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৪
টাইমস স্কয়ারের বর্ষবরণের ঘোষণা বর্ষবরণের দৃশ্য -ফাইল ছবি


নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে এবারও বর্ণাঢ্যভাবে বাংলা সনের প্রথম দিনে বরণ করে নেওয়া হবে ১৪৩১ বঙ্গাব্দকে। চলছে তার ব্যাপক প্রস্তুতি। জ্যাকসন হাইটসের নেপালী বাঞ্চা ঘরে এ উপলক্ষে ২৪ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৫টায় বর্ষবরণ অনুষ্ঠানের বিস্তারিত ঘোষণা করা হবে। হবে প্রথম মহড়ার। এটি পরিচালনা করবেন মহীতোষ তালুকদার তাপস। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই বর্ষবরণে শতাধিক শিল্পী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন।

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিত সাহা বলেন, এবারো বাংলা নতুন বছরের প্রথম দিন বরণ করে নেয়া হবে ১৪৩১ বঙ্গাব্দকে। ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনব্যাপী এই আয়োজনে থাকবে শত কণ্ঠে বর্ষবরণ, বৈশাখী মেলা এবং মঙ্গল শোভাযাত্রা। অনুষ্ঠানে গত বছরের পরিবেশনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। এটি নির্মাণ করেছেন রহমান টিটো। গত বছর এই আয়োজনের আহ্বায়ক ছিলেন নৃত্য সারথী ও একুশে পদক প্রাপ্ত লায়লা হাসান। 

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন বলেন, গতবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো বাংলা বর্ষবরণ করে আমেরিকান প্রবাসী বাঙালিরা যে ইতিহাস সৃষ্টি করেছে তা অনন্য। এবার এই আয়োজন আরো ব্যাপক আকারে হবে বলে আশা করছি। নিউইয়র্কের সক্রিয় ও প্রগতিশীল সংগঠনকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন