১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৫৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


দেশে ফিরলেন মেজর (অবঃ) হাফিজ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৪
দেশে ফিরলেন মেজর (অবঃ) হাফিজ মেজর হাফিজ/ফাইল ছবি


হাটুর অস্ত্রোপচার এবং পরবর্তি চিকিতসা শেষে সকালে দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লী থেকে দেশে ফেরেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘‘ আমার হাটুর অপারেশন হয়েছে। ফোর্টিজ হসপিটালে ২৭ ডিসেম্বর এই অপারেশন হয়। এখন চিকিতসার মধ্যে আছি। ছয় মাস লাগবে ঠিক হতে। মাত্র দুই মাস গেলো। এখন মোটামোটি লাঠি ভর দিয়ে হাঁটতে পারি।”

অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক কুরিন্দর বিডি এর অধীনে চিকিতসাধীন ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন।

সকালে এয়ার ইন্ডিয়ার বিমানে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌ্ঁছানোর পর বেলা সাড়ে ১১টায় তিনি বেরিয়ে আসেন।

তিনি বলেন, ‘‘ আজকে একটি মামলায় আমার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবে সেভাবেই এসেছিলাম সকালের ফ্লাইটে।  কিন্তু বিমানবন্দরে আড়াই ঘন্টা আমাকে বসিয়ে রাখা হয়েছে।”

‘‘ এখন তো আদালতের যাওয়ার আর সময় নেই। কালকে সকাল ১০টায় আমি আদালতে গিয়ে হাজির হবো আশা করছি।”

একটি মামলায় মেজর হাফিজ উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বিমান বন্দরের টার্মিনালের বাইরে ভোলার নেতা-কর্মীরা হাফিজ উদ্দিন আহমেদকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল। সেখান থেকে গাড়িতে করে নেতা-কর্মীদের নিয়ে বনানীর বাসায় আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান।

হাঁটুর চিকিৎসার জন্য গত ১৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লী যান হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে ১২ ডিসেম্বর স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ তিনি ভারত যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ হাফিজ উদ্দিন আহমেদকে যেতে দেয়নি। ওইদিন  তার স্ত্রী অধ্যাপিকা দিলারা হাফিজ একা ভারত যান।

এরপর ১৩ ডিসেম্বর হাফিজ উদ্দিন তাকে বিদেশ যেতে বাধা দেয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করলে উচ্চ আদালত তাকে বাংলাদেশ ত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার পর তিনি ১৪ ডিসেম্বর দিল্লী যান।




শেয়ার করুন