১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৯:৩৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


অনুপ দাস ডান্স একাডেমির আমাদের বিজয়
ছন্দা বিনতে সুলতান
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৪
অনুপ দাস ডান্স একাডেমির আমাদের বিজয় অনুপ দাস ডান্স একাডেমির পরিবেশনা


গত ৫ জানুয়ারি সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে আমাদের বিজয় শিরোনামে অনুপ দাস ডান্স একাডেমি (আড্ডা) আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. মহসীন আলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মঞ্জুর আহমদ, বীর মুক্তিযোদ্ধা দেবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী।

বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আড্ডার শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা ছিলো চোখে পড়ার মত। সবাই নৃত্য এবং সঙ্গীত পরিবেশনার প্রশংসা করেছেন। নৃত্য পরিচালনায় ছিলেন মিথান দেব। নৃত্যে ছিলেন মিথান দেব, ইশা, কৃষ্ণা, তিশা, পারমিতা, সংহিতা, অমৃতা, বুচি, সৃষ্টি, নির্জন, আদ্রিকা, সাবর্নী, সংযুক্তা, জয়িতা, অষ্পিতা। সঙ্গীত পরিচালনায় ছিলেন চন্দন চৌধুরী। সঙ্গীত পরিবেশনায় ছিলেন কৃষ্ণা, পারমিতা, জয়িতা, সংহিতা ও সৌভিক। কবিতা আবৃত্তিতে ছিলেন আদ্রিকা, অষ্পিতা ও সৌভিক। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সুরাইয়া আলম ও সুমিত্রা সেন।

এ ছাড়াও অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশন করেন তাহমিনা শহীদ, শারমিন তানিয়া, মাধু রায়, প্রদীপ বিশ্বাস, আড্ডার শিক্ষক চন্দন চৌধুরী। স্বরচিত কবিতা পাঠ করেন কবি ছন্দা বিনতে সুলতান, সুধাংশু মন্ডল, বনানী সিনহা। আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার ক্লারা রোজারিও ও পল্লব সরকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আড্ডার নির্বাহী আল্পনা গুহ, আবৃত্তিকার সাগর লোহানী, সাইদুর রহমান লিংকন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।

শেয়ার করুন