১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


‘দৈনিক আমার দেশ’ পুনঃপ্রকাশে সরকারের সহায়তা চেয়েছেন মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৪
‘দৈনিক আমার দেশ’ পুনঃপ্রকাশে সরকারের সহায়তা চেয়েছেন মাহমুদুর রহমান


‘দৈনিক আমার দেশ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় দৈনিকটি পুনঃপ্রকাশে সরকারের সহায়তা চেয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আজ জানান আগামী ডিসেম্বরের মধ্যে দৈনিকটি ছাপার প্রস্তুতি চলছে।

আওয়ামী লীগ সরকার ২০১০ সালের ১ জুন পত্রিকাটির লাইসেন্স বাতিল করে পত্রিকাটির সাংবাদিক ও কর্মীদের বেকার করে দেয়। সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার আমার দেশের ছাপাখানা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ছাপাখানার প্রিন্টিং মেশিনের ২৫ কোটি এবং পত্রিকাটির অন্যান্য উপকরণ হারানোর ১০ কোটি টাকাসহ মোট ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

তিনি বলেন,‘নতুন ছাপাখানা বসাতে এবং দৈনিকটি নতুন করে প্রকাশের প্রস্তুতি নিতে সময় লাগবে। তবে দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় আমার দেশ পত্রিকার প্রয়োজন।’

মাহমুদুর রহমান বলেন,‘আমি আমার দেশ পত্রিকাটি আপনাদের জন্য ফিরিয়ে আনব এবং দৈনিকটি আবারও জনগণের পক্ষে কথা বলবে। ভারতীয় আধিপত্য ও লুটেরাদের বিরুদ্ধে কথা বলবে।’

আমার দেশ সম্পাদক বলেন, আমার দেশ পরিবার কর্পোরেট স্বার্থ ও যেকোনো রাজনৈতিক দলের স্বার্থের বাইরে থাকবে। এটা দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকবে।

তিনি বলেন,‘তাই  যত তাড়াতাড়ি সম্ভব আমার দেশ পত্রিকার  যাত্রা পুনরায় শুরু করা দরকার।’

জাতীয় প্রেসক্লাবের (জেপিসি) সভাপতি কবি হাসান হাফিজ, বিএফইউজে সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব বাছির জামাল ও ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন