০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৪:৫৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


চলে গেলেন প্রবাসী কবি জুলহাস খান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২২
চলে গেলেন প্রবাসী কবি জুলহাস খান


মিশিগানের ওয়ারেন সিটিতে বসবাসরত কবি জুলহাস উদ্দিন খান গত ১৭ এপ্রিল রাতে তারাবির নামাজ পড়ারত অবস্থায় হৃদ যন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হন। অসুস্থ জুলহাসকে নিয়ে যাওয়া হয় বাসায়। কিন্তু তার অবস্থার দ্রুত অবনতি হলে তাকে স্থানীয় সেন্ট জনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাথে সাথে ডাক্তররা লাইফ সাপোর্টে প্রেরণ করেন। পরদিন গত ১৮ এপ্রিল ৪টা ৩০ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন কবি জুলহাস খান) ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর।

জানা গেছে, কবি জুলহাস ছাত্র জীবন থেকে সাহিত্য চর্চার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সেই দেশে বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনে নিরলস ভ‚মিকা রাখেন। তার মৃত্যুতে মিশিগানের পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। ১৯ এপ্রিল মঙ্গলবার বাদ এশা ডেট্রয়েটের মসজিদুন নুরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। 

 উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের মরহুম আলাউদ্দীন খানের দুই ছেলে ও তিন কন্যার মধ্যে কবি জুলহাস খান ছিলেন জ্যেষ্ঠ সন্তান। বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক।


শেয়ার করুন