০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


হাতে হাত ধরে
সুফিয়ান আহমদ চৌধুরী
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২২
হাতে হাত ধরে


ওই দূর পল্লীগাঁয়ে কুঁড়েঘরে, সরলতায় জীবন বাঁধে

ভালেবাসায় সংসার বাঁধে, মন-প্রাণে ভালোবাসায়

কিষাণ-কিষাণী সুখ দুখে, একসাথে থাকে কাছাকাছি

জীবন কাটায় দুইজনে মিলে, ভালোবাসার ছোট্ট ঘরে

সুখ দুখ ভাগাভাগি করে দুজনে চলে সংসার নিয়ে

সরল মনে জীবন চলে শান্ত পল্লীগাঁয়ের নীরবতায়

ধানের ক্ষেত চোখে, স্বর্ণালির সন্ধানে মন রয় উজালা

পান্তাভাতে আগামীর স্বপ্ন আঁকে ওরা রঙিন দিনের

মাটির মাঝে দেখে সোনার কাঠির ছবি ঝলোমলো

জীবনের গান ধরে কণ্ঠে কী যে মধুর গান আহা সুখ

সবুজের স্বাদ নেয় প্রাণ ভরে ভালেবাসায় কী যে ওরা

এগিয়ে চলে আগামীর পথে শক্ত করে হাতে হাত ধরে।


শেয়ার করুন